আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযান : আহমেদ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসনের যৌথ অভিযান : আহমেদ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে ওষুধ কসমেটিস আইন লঙ্ঘনের দায়ে আহমেদ ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আলমডাঙ্গা শহরের হাইরোডসহ বিভিন্ন এলাকার ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর কুমার মণ্ডল এবং চুয়াডাঙ্গা ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক একরামুল হক যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে শহরের বিভিন্ন ফার্মেসি পরিদর্শন করে ওষুধ বিক্রির নিয়মকানুন, সংরক্ষণ পদ্ধতি এবং ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর বিধিবিধান প্রতিপালনের বিষয়গুলো তদারকি করা হয়।
অভিযান চলাকালে শহরের আলিম উদ্দিন সড়ক মোড়ের আহমেদ ফার্মেসিতে আইন লঙ্ঘনের বিষয়টি শনাক্ত হলে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্টরা জানান, ওষুধ মানুষের জীবন ও স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই ওষুধ বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা কিংবা আইন অমান্য করার সুযোগ নেই। জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোকে ওষুধ সংরক্ষণ, বিক্রয় ও ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে।
এ ধরনের অভিযান অব্যাহত থাকলে ওষুধ বিক্রিতে অনিয়ম ও ভেজাল ওষুধের ঝুঁকি কমবে বলে মনে করছেন সচেতন মহল। একই সঙ্গে শহরের সব ফার্মেসিতে নিয়মিত তদারকি এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কয়েক কোটি টাকার মিনি স্টেডিয়াম নির্মাণে অনিয়ম, গ্যালারি থেকে টয়লেট—সবখানেই প্রশ্ন
৬ ঘন্টা আগে
বাবা-মায়ের পথেই ছেলে! আলমডাঙ্গায় ইয়াবা-ট্যাপেন্টাডল ও নগদ টাকাসহ গ্রেফতার তুষার
৭ ঘন্টা আগে