লগইন
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৮ নভেম্বর, ২০২৬ | ১১:৩২ রাত ৮১ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ জন মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা মডেল মসজিদের হলরুমে উপজেলার বিভিন্ন গ্রামের মৎস্য চাষিদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

প্রশিক্ষণে মৎস্য কর্মকর্তারা মাছ চাষের আধুনিক পদ্ধতি, পুকুর প্রস্তুতকরণ, মাছের খাদ্য ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ এবং মাছের উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। প্রশিক্ষণের মাধ্যমে মৎস্য চাষিরা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে প্রয়োজনীয় জ্ঞান লাভ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে আশা এনজিওর চুয়াডাঙ্গা জেলার সিনিয়র ম্যানেজার অজয় কুমার দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আশা এনজিওর কেন্দ্রীয় জয়েন্ট ডিরেক্টর সবুজ কুমার চৌধুরী। এসময় তিনি বলেন, মাছ চাষ দেশের অর্থনীতি ও পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তি ও বিজ্ঞানসম্মত পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করলে উৎপাদন বৃদ্ধি এবং চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। মৎস্য চাষিদের দক্ষতা বাড়াতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আশা এনজিও সব সময় কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে চাষিরা নতুন নতুন প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে মাছ চাষে আরও সফল হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ফরাদুর রেজা, উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, আশা এনজিওর আলমডাঙ্গা অঞ্চলের আরএম গোবিন্দ কুমার সরকার এবং আলমডাঙ্গা-২ ব্রাঞ্চের সিনিয়র ম্যানেজার ইদ্রিস আলী। আশা এনজিওর সাপোর্টিং ইঞ্জিনিয়ার মিলন হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য চাষি খালেকুজ্জামান, রোকন, নুর ইসলাম, আবু বক্কর, সেলিম হোসেন, শারমীন আক্তার, হাসিনা খাতুন ও লিটন। এছাড়া আশা এনজিওর সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার সাইফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার সাইদুর রহমানসহ মৎস্য চাষি ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

৫ ঘন্টা আগে
উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

বিস্তারিত ইসলামী নির্দেশনা

৫ ঘন্টা আগে
বিস্তারিত ইসলামী নির্দেশনা

মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

৭ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনী সীমান্তে বিজিবির অভিযানে ৯০ হাজার টাকার ভারতীয় মদ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

১১ ঘন্টা আগে
নারায়ণগঞ্জের বন্দরে আবারও পুকুরে ভেসে উঠল কুমির, উদ্ধারে চলছে পানিনিষ্কাশন

খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১১ ঘন্টা আগে
খুলনাসহ সারাদেশে জননিরাপত্তা নিয়ে শঙ্কা

১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

১২ ঘন্টা আগে
১০ বছরের মায়ার বন্ধন ছিন্ন করে প্রিয় শিক্ষিকার বিদায় : জড়িয়ে ধরে কাঁদল শিক্ষার্থীরা

আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গার আইলহাস ইউনিয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বেসরকারি উন্নয়ন সংস্থা আশার আয়োজনে ৩০ মৎস্য চাষিকে দিনব্যাপী প্রশিক্ষণ

৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

১৪ ঘন্টা আগে
৩২ স্থাপনা উচ্ছেদ, ৪ লাখ টাকায় নিলাম

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় মডেল থানা পুলিশের অভিযানে ৪ আসামি গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।