আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার
আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ায় বাড়িতে বসেই ইয়াবার কারবার চালানোর অভিযোগে হাবিবুর রহমান সোহেল (৪৫), তার স্ত্রী রেশমী খাতুন (২৩) ও সহযোগী ফয়সাল মাহমুদ সম্রাট (২৩)কে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে সোহেলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট।
পুলিশসূত্রে জানা গেছে, সোহেল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। একসময় তিনি ফেনসিডিলের কারবার করতেন। ফেনসিডিলের দাম বৃদ্ধি ও সংকটের কারণে বর্তমানে ইয়াবা বিক্রি শুরু করেন। আগে কলেজপাড়ায় বসবাসকালে ফেনসিডিল বিক্রি করলেও বর্তমানে গোবিন্দপুর মাঠপাড়ায় নিজের বাড়ি থেকেই ইয়াবার কারবার চালিয়ে আসছিলেন। মাদকসেবীরা ইয়াবা কিনতে এলে ঘরের জানালা দিয়ে তা সরবরাহ করতেন বলে পুলিশের দাবি।
বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা থানার এসআই এসএম নিয়ামুল হক, এএসআই জামির আলী ও এএসআই মোদাচ্ছের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে সোহেলের বাড়িতে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সোহেল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার স্ত্রী রেশমী ও সহযোগী সম্রাটকেও গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার সোহেল গোবিন্দপুর মাঠপাড়ার মৃত আব্দুল মালেকের ছেলে। তার স্ত্রী রেশমী খাতুন এবং সহযোগী সম্রাট একই গ্রামের আনিসুজ্জামান মালিথার ছেলে।
এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে অভিভাবক, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সহযোগিতাও কামনা করেন তিনি।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন
৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক
৫ ঘন্টা আগে