লগইন
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ | ০৬:০১ বিকাল ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে ই-সিগারেট নিষিদ্ধের দাবি | তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জোর

তরুণ প্রজন্মকে নিকোটিনের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় ই-সিগারেট, ভ্যাপ এবং নিকোটিন পাউচ অবিলম্বে নিষিদ্ধ করার জোরালো দাবি উঠেছে। একইসাথে, তামাক নিয়ন্ত্রণ আইন সম্পূর্ণরূপে বাস্তবায়নে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যকরী ভূমিকা পালনের ওপরও বক্তারা বিশেষ গুরুত্বারোপ করেছেন।

জাতীয় তামাকমুক্ত দিবস ২০২৬ উপলক্ষে মঙ্গলবার (১৭ নভেম্বর) মেহেরপুর পৌরসভার কালাচাঁদ সভাকক্ষে আয়োজিত এক আলোচনা সভা থেকে এসব দাবি ও আহ্বান জানানো হয়। ‘ই-সিগারেট/ভ্যাপ ও নিকোটিন পাউচ নিষিদ্ধ করুন, শিশু ও তরুণদের রক্ষা করুন’ এবং ‘স্থানীয় সরকার গাইডলাইন ও তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয়’—এই দুটি গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে যৌথভাবে সভাটির আয়োজন করে সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থা এবং বাংলাদেশ তামাকবিরোধী জোট।

সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মইন-উল-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌরসভার প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. তারিকুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, তামাকজাত দ্রব্যের নির্বিচার ব্যবহার জনস্বাস্থ্য, দেশের অর্থনীতি এবং পরিবেশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। তারা বিশেষ করে শিশু-কিশোর ও তরুণ প্রজন্মকে নিকোটিনের মরণফাঁদ থেকে সুরক্ষিত রাখার অপরিহার্যতার ওপর জোর দেন। এই লক্ষ্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

তারা আরও বলেন, তামাকের আগ্রাসন নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধি, প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ এবং বর্তমান আইন ও নীতিমালার যথাযথ বাস্তবায়ন অত্যন্ত জরুরি। এই মহৎ উদ্যোগে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। স্থানীয় পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও শক্তিশালী করতে পারলে একটি তামাক ও নিকোটিনমুক্ত সমাজ গড়া সম্ভব হবে বলে বক্তারা দৃঢ় অভিমত ব্যক্ত করেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন সুবাহ্ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. মইন-উল-আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একই সংস্থার সমন্বয়কারী ফোজিয়া সুলতানা। আলোচনায় অংশ নিয়ে আরও বক্তব্য রাখেন মেহেরপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম, বাংলাদেশ তামাকবিরোধী জোটের প্রতিনিধি মো. রফিকুল আলম এবং আমঝুপি ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মোছা. মেরিনা খাতুন।

এছাড়াও, সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অন্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এই সভা থেকে ই-সিগারেট, ভ্যাপ এবং নিকোটিন পাউচের ব্যবহার প্রতিরোধে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়। পাশাপাশি, তরুণ প্রজন্মকে নিকোটিনের ভয়াবহ আসক্তি থেকে মুক্তি দিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় সরকার এবং সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য জোর তাগিদ দেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

৩০ মিনিট আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

এক বিশ্লেষণ

২ ঘন্টা আগে
এক বিশ্লেষণ

ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা :  মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

৫ ঘন্টা আগে
১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।