লগইন
মুজিবনগরে প্রান্তিক কৃষকদের মাঝে মসুর বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ নভেম্বর, ২০২৬ | ০৫:০১ বিকাল ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মুজিবনগরে প্রান্তিক কৃষকদের মাঝে মসুর বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন

মেহেরপুরের মুজিবনগরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মসুর বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা কৃষি কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কাজের শুভ উদ্বোধন করা হয়।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলায় মসুর ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে কৃষকদের এই প্রণোদনা দেওয়া হচ্ছে। এ কর্মসূচির অধীনে মুজিবনগর উপজেলার ১২০ জন প্রান্তিক কৃষককে বিনামূল্যে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি ডিএপি এবং ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।

মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের সূচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ণ দেব।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স, ওয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী প্রান্তিক কৃষকেরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

সুন্দর জীবনের জন্য স্কাউটিং

৩০ মিনিট আগে
সুন্দর জীবনের জন্য স্কাউটিং

আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ১৪৯ পিস ইয়াবাসহ মাদক ব‌্যবসায় স্বামী-স্ত্রী ও সহযোগী গ্রেফতার

খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

২ ঘন্টা আগে
খুনি-সন্ত্রাস ও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক প্রধানমন্ত্রীর

এক বিশ্লেষণ

২ ঘন্টা আগে
এক বিশ্লেষণ

ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

৩ ঘন্টা আগে
ঝিনাইদহে নারীর মিথ্যা অপবাদ ও অপপ্রচারের প্রতিবাদে জামায়াত নেতার সংবাদ সম্মেলন

নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

৩ ঘন্টা আগে
নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রতিবাদে আলমডাঙ্গায় জামায়াতের মোটরসাইকেল শোডাউন

নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
নাশকতার মামলায় ঝিনাইদহের ইউপি চেয়ারম্যান এনামুল হক নিলু গ্রেপ্তার

আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা : মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গার অলিগলিতে মাদকের ভয়াল থাবা :  মাদক মামলার আসামীসহ গ্রেফতার ২

১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

৫ ঘন্টা আগে
১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল নিয়ে হাজির এক প্রতারক : ডিজিটাল সিল ও ৩ এনআইডিসহ চুয়াডাঙ্গার সিএনবি পাড়ার রাশেদুল আটক

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।