সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মেহেরপুরের বামন্দীতে আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ
দেশব্যাপী আওয়ামী লীগের বিরুদ্ধে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে এর প্রতিবাদে মেহেরপুরের গাংনীর বামন্দী ইউনিয়ন বিএনপি এক বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বামন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। ইউনিয়ন বিএনপির নেতা রাশেদুল ইসলাম সোহাগের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বামন্দী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ফজলু মিলিটারির ঘোনা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস বক্তব্য রাখেন। তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিষয়ে আর কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও উল্লেখ করেন যে, আগুন সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করা যাবে না।
এ সময় যুবদল নেতা জাহিদ, ছাত্রদল নেতা রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা বাচ্চু বিশ্বাসসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।