সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
কোটচাঁদপুর প্রেসক্লাবের নতুন সভাপতি শাহ্ জামান, সাধারণ সম্পাদক রফিক মন্ডল
ঝিনাইদহের কোটচাঁদপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক মেয়াদের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে গঠন করা হয়েছে। এতে দিগন্তবাণী সম্পাদক আলহাজ্ব মুহাঃ শাহ্ জামান সভাপতি এবং দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রফিক মন্ডল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কোটচাঁদপুর প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় স্থানীয় দুটি প্রেস ক্লাবের সদস্যরা যৌথভাবে উপস্থিত থেকে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই পরিচালনা কমিটি গঠন করেন।
নবগঠিত কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অশোক দে (দৈনিক সংবাদ), মোঃ জাহাঙ্গীর আলম (দৈনিক সংগ্রাম ও জেটিভি বাংলা), মোঃ রফিকুল ইসলাম (দৈনিক বাংলাদেশ সমাচার) এবং কামাল হাওলাদার (দৈনিক ভোরের কাগজ ও দৈনিক কল্যাণ)। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ মাসুম বিল্লাহ (দৈনিক নওরোজ), সাংগঠনিক সম্পাদক পদে মামুন হোসেন (দৈনিক মাতৃজগত ও নবগঙ্গা টিভি), সহ-সাংগঠনিক সম্পাদক পদে বাবুল হোসেন (দৈনিক মাতৃজগত), অর্থ বিষয়ক সম্পাদক পদে এমএ খালেক (দৈনিক বাংলাদেশ বার্তা ও সাপ্তাহিক সীমান্ত বাণী), প্রচার সম্পাদক পদে মশিয়ার রহমান (দৈনিক সমাচার দর্পণ) এবং ক্রীড়া সম্পাদক পদে রাম জোয়ার্দার (দৈনিক জনতা) দায়িত্ব পেয়েছেন।
কমিটির নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন— বিমল ভৌমিক (ডেইলি বাংলাদেশ টুডে), মোঃ আলমগীর কবীর (দৈনিক সমাজের কণ্ঠ), মনোজ কুমার মালাকার (একাত্তরের কথা/সমাজের কথা), হুমায়ুন কবির (দৈনিক জনতার কথা), মামুন হোসেন (দৈনিক বাংলার দৃষ্টি) এবং হৃদয় আহমেদ (দৈনিক বিপ্লবী বার্তা)।
অন্যদিকে সাধারণ সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন শফিক হাসান (জেটিভি বাংলা), মোঃ হাসিবুল হাসান (দৈনিক ঢাকা ভয়েস, দৈনিক টেলিগ্রাম ও সবুজ বাংলা ২৪), সাব্বির হোসেন (দৈনিক রূপান্তর প্রতিদিন) ও খালেদুর রহমান (দৈনিক আমাদের সংবাদ)।
কমিটি গঠনের পর নবগঠিত কমিটির নেতৃবৃন্দ কোটচাঁদপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত ঐক্য সুদৃঢ় করা, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তথ্য পরিবেশন এবং এলাকার জনস্বার্থ রক্ষায় দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিক্ষোভ, জনজীবন বিপর্যস্ত
গ্রাহকদের ভোগান্তি
সম্পর্কিত সংবাদ
দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি করলে রাজনীতি করার অধিকার থাকে না | শৈলকুপায় আইনমন্ত্রী
১ দিন আগে
ঝিনাইদহের শৈলকুপায় কবি গোলাম মোস্তফার স্মরণে ৩ দিনব্যাপী মেলা ও সাহিত্য উৎসবের আয়োজন
১ দিন আগে
বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাতের চেষ্টা হলে কঠোর জবাব | আইনমন্ত্রী ঝিনাইদহে
২ দিন আগে
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩ কোটি ৮২ লাখ টাকার সহায়তা
৩ দিন আগে
হরিণাকুণ্ডুতে ভুয়া ফ্যামিলি কার্ডের প্রলোভনে তথ্য সংগ্রহের সময় নারী আটক
৪ দিন আগে