সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটি নির্মাণের পেছনের গল্প তুলে ধরলেন সায়েম সোবহান আনভীর
রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটি বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো ও আন্তর্জাতিক মানের সুবিধার কারণে ইতোমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ব্যাপক পরিচিতি লাভ করেছে। আধুনিক ইনডোর ও আউটডোর খেলার পরিবেশ এবং প্রশিক্ষণের আধুনিক সুবিধার জন্য এই ক্রীড়া কমপ্লেক্সটি আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা ও বিশেষজ্ঞ দলের বিশেষ নজরে এসেছে। সম্প্রতি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের প্রতিনিধিদল আনভীর ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেছে, যা আগামী দিনে ইংল্যান্ড দলের বাংলাদেশ সফরে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে বিবেচনায় রয়েছে।
এর আগেও এই স্পোর্টস কমপ্লেক্সে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচ এবং এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডের সফল আয়োজন অনুষ্ঠিত হয়েছিল। তবে এই সুবিশাল ক্রীড়া নগরী একদিনে গড়ে ওঠেনি। এর নেপথ্যে রয়েছে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সুদূরপ্রসারী ভাবনা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বাস্থ্যকর ক্রীড়া পরিবেশ গড়ে তোলার স্বপ্ন। সম্প্রতি সেই দীর্ঘমেয়াদি পরিকল্পনার পেছনের নানা অভিজ্ঞতা ও স্মৃতি সংবাদমাধ্যমে তুলে ধরেছেন বসুন্ধরা গ্রুপের (এবিজি) চেয়ারম্যান সায়েম সোবহান আনভীর।
২০১৯ সালে ‘বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স’ নামে প্রায় ৩০০ বিঘা জমির ওপর এই প্রকল্পের যাত্রা শুরু হয়, যা পরে ‘এবিজি স্পোর্টস সিটি’ নাম গ্রহণ করে। এখানে ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি অলিম্পিকের নানা ডিসিপ্লিনের জন্য আন্তর্জাতিক মানের মাঠ ও ইনডোর ব্যবস্থা রাখা হয়েছে। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনা চালুর পর থেকে সেখানে বিশ্বকাপ ফুটবল বাছাইপর্ব, এএফসি কাপসহ সাফ নারী ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয়ে আসছে। এছাড়া ২০২৭ সালের জুনের মধ্যে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের পাশে আরও একটি বিশাল ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।
বসুন্ধরা গ্রুপের এই বিপুল বিনিয়োগ ও ক্রীড়াকেন্দ্রিক দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে সায়েম সোবহান আনভীর স্মৃতিচারণ করে জানান, ২০২৬ সালের ২ সেপ্টেম্বর বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তাকে অফিসে ডেকে স্পোর্টস সিটির পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। বিশাল জমিতে আবাসন ব্যবসার বদলে স্পোর্টস সিটির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করলে আহমেদ আকবর সোবহান জানান, ইট-পাথরের নগরে ভবিষ্যৎ প্রজন্ম যাতে শৈশবের আনন্দ ও খেলার মাঠ ফিরে পায়—সে লক্ষ্যেই এ বিশাল উদ্যোগ। তিনি বিশ্বাস করেন, এখান থেকে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি হওয়াই এই প্রকল্পের সবচেয়ে বড় প্রাপ্তি।
সায়েম সোবহান আনভীর আরও উল্লেখ করেন, এই ভাবনার কিছুদিন পর দেশের সরকারপ্রধান থেকে দেশের প্রতি উপজেলায় ও বিভিন্ন এলাকায় খেলার মাঠ গড়ে তোলার ও সরঞ্জাম বিতরণের বিশেষ নির্দেশনা আসে। দেশের তরুণ ও শিশু-কিশোরদের খেলাধুলার মাধ্যমে সঠিক পথে পরিচালিত করার এ সমন্বিত দর্শন বাংলাদেশকে বিশ্ব ক্রীড়াঙ্গনে বহুদূর এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
দেশজুড়ে ঘটে যাওয়া উল্লেখযোগ্য মুহূর্ত
ঢাকায় জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ বক্সিং প্রতিযোগিতা, তারুণ্যের শক্তি প্রদর্শিত
সম্পর্কিত সংবাদ
ঢাকায় জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ বক্সিং প্রতিযোগিতা, তারুণ্যের শক্তি প্রদর্শিত
৫০ মিনিট আগে
বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম
১০ ঘন্টা আগে
এবিজি মিডিয়া কাপ ফুটবলে রেকর্ড ৭৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা
১৪ ঘন্টা আগে
‘জুলকান বিটডাউন ৩’ | তরুণ বক্সারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন
১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উজ্জ্বল হচ্ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি
১ দিন আগে