সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
ঢাকায় জমজমাট ‘জুলকান বিটডাউন ৩’ বক্সিং প্রতিযোগিতা, তারুণ্যের শক্তি প্রদর্শিত
ক্রীড়া প্রতিবেদক: দেশের বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রসারে এক অনন্য মঞ্চ তৈরি করেছে ‘জুলকান বিটডাউন ৩’। তরুণ প্রতিভাদের দক্ষতা প্রদর্শনের সুযোগ করে দিতে গত শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) এক্সপো জোনে অনুষ্ঠিত হলো প্রতিযোগিতাটির তৃতীয় আসর। বক্সারদের তীব্র প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই আয়োজনে মোট নয়টি অ্যামেচার বক্সিং বাউট অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ ছিল রাঙামাটি ও বান্দরবান থেকে আগত বক্সারদের অংশগ্রহণ। পার্বত্য অঞ্চলের উদীয়মান এই তারকারা বিভিন্ন ওজন শ্রেণিতে, বিশেষ করে ৪৮ থেকে ৭০ কেজি ক্যাটাগরিতে, তাদের প্রতিভা ও শারীরিক সক্ষমতার অসাধারণ দৃষ্টান্ত তুলে ধরেন।
প্রতিযোগিতায় উল্লেখযোগ্য পারফর্ম করা বক্সারদের মধ্যে ছিলেন সাগরিকা চাকমা, সাদিক বিন শফিক, কারি সেফু, শামশিদ উতসো, অর্জুন চাকমা, কেলব চাকমা এবং মোহিয়ান চাকমাসহ আরও অনেকে। এই আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাংলাদেশ গেমস ও জাতীয় বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদকজয়ী সুরা কৃষ্ণ চাকমা, যা প্রতিযোগিতার গুরুত্ব ও আকর্ষণ আরও বাড়িয়ে তোলে।
সাধারণ মানুষের কাছে বক্সিংকে আরও জনপ্রিয় করে তোলার লক্ষ্যে এই প্রতিযোগিতা সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছিল। কোনো প্রবেশমূল্য ছাড়াই দর্শকেরা সরাসরি রিংয়ের রোমাঞ্চকর লড়াই উপভোগ করেন। নতুন ভেন্যুতে বড় পরিসরে এই আয়োজনের মাধ্যমে কমব্যাট স্পোর্টসের প্রতি জনমানসে আগ্রহ সৃষ্টির চেষ্টা করেছে আয়োজকরা।
দেশে কমব্যাট স্পোর্টসের বিকাশ, সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করা এবং তরুণদের নিয়মিত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে জুলকান ইনডোর অ্যারেনা। আন্তর্জাতিক মানের ক্রীড়া আয়োজনের পরিবেশ তৈরি এবং মুয়েই থাই ও বক্সিংয়ের মতো খেলাকে সাধারণ মানুষের কাছে পরিচিত করার লক্ষ্যেই ‘জুলকান বিটডাউন’ সিরিজ নিয়মিত আয়োজন করা হচ্ছে।
আয়োজকদের মতে, এ ধরনের প্রতিযোগিতা কেবল খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের মঞ্চ নয়, বরং নতুন প্রজন্মের মধ্যে আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলারও এক সুবর্ণ সুযোগ। পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে কমব্যাট স্পোর্টসের সম্ভাবনা সম্প্রসারণেও এ আয়োজন বিশেষ ভূমিকা রাখবে।
আয়োজকরা প্রত্যাশা করছেন যে, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে বক্সিং ও অন্যান্য কমব্যাট স্পোর্টসের প্রতি তরুণদের আগ্রহ আরও বৃদ্ধি পাবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম নতুন খেলোয়াড় তৈরির পথও আরও সুগম হবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটি নির্মাণের পেছনের গল্প তুলে ধরলেন সায়েম সোবহান আনভীর
৫১ মিনিট আগে
বার্নাব্যুতে আলাভেসের কাছে রিয়ালের অঘটন, লাল কার্ড পেয়ে মাঠ ছাড়লেন বেলিংহাম
১০ ঘন্টা আগে
এবিজি মিডিয়া কাপ ফুটবলে রেকর্ড ৭৫ লাখ টাকা প্রাইজমানি ঘোষণা
১৪ ঘন্টা আগে
‘জুলকান বিটডাউন ৩’ | তরুণ বক্সারদের জন্য নতুন দিগন্ত উন্মোচন
১৪ ঘন্টা আগে
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে উজ্জ্বল হচ্ছে এবিজি স্পোর্টস সিটির পরিচিতি
১ দিন আগে