লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

নিজস্ব প্রতিবেদক আপডেট: ০৮ নভেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ১৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষা
আলমডাঙ্গা নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের আসর

আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা) নিমগ্ন পাঠাগারে স্বরচিত কবিতা পাঠের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর ২০২৫ খ্রি. শুক্রবার বাদ আসর শহরের আনন্দধাম মহল্লায় অবস্থিত নিমগ্ন পাঠাগার কক্ষে এ আসর অনুষ্ঠিত হয়। আসরে পঠিত কবিতাগুচ্ছ নিয়ে একটি ভাঁজপত্র প্রকাশিত হয়। ভাঁজপত্রে রফিকুল ইসলাম খান, রাশেদ কিরণ, হোসাইন আহমাদ, মোঃ সোহেল রানা, আবু বকর সিদ্দিক, মো: রাহিম উদ্দীন, মাহমুদুল হাসান, মাহমুদুল্লাহ আল-মুসাফির, সিদ্দিক হোসেন, খুশবু বাশার, আসফি মেহনাজ মৌমি, সিরাজাম বিনতে কামাল, নিশাত সালসাবিলের কবিতা প্রকাশিত হয়।

কবিতা পাঠিয়ে যারা আসরে উপস্থিত হতে পারেননি তাদের কবিতা পাঠ করেন নাদিউজ্জামান রিজভী, তাওহিদ খান, শারজিল হাসান, সালাউদ্দিন, তামজিদ হাসান আবির ও তাওহিদুজ্জামান রাব্বি। আসরটি মাওলানা মুন্সী মুহাম্মাদ আব্দুল্লাহর কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়।

কবিতা পাঠ শেষে অনুভূতি ব্যক্ত করেন মো: শরিফুল ইসলাম (সাধু স্যার), মো: মাসুদ রানা, মুশফিক তরফদার ও আবু বকর সিদ্দিক। আসরে আরও উপস্থিত ছিলেন মোঃ সোহাগ আলী, মোঃ কুরবান আলী মেয়র, বেলায়েত হোসেন বিপু, আল আমিন ইসলাম সাগর, আহমাদ আননাফি প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজল আহমেদ এবং সবশেষে ভাঁজপত্রে প্রকাশিত ও আসরে পঠিত কবিতার ওপর সামগ্রিক মূল্যায়ন পেশ করেন ভাঁজপত্রের সম্পাদক ইমদাদুল হক। তিনি বলেন, আমাদের এ আয়োজনের একমাত্র উদ্দেশ্য কবিতা চর্চাকে উৎসাহিত করা। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই এর মাধ্যমে তরুণ লিখিয়েদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছে।

ছবি: বেলায়েত হোসেন বিপু

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

চুয়াডাঙ্গায় ৭টি শক্তিশালি ল্যান্ডমাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনির বোম ডিসপোজাল ইউনিট

৪৩ মিনিট আগে
চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

ধর্ষণ | চুয়াডাঙ্গায় কিশোরিকে গণধর্ষণের ঘটনায় নারীসহ ৬ জন গ্রেফতার

৫১ মিনিট আগে
নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

নিমগ্ন পাঠাগারে স্বাধীনতার কবিতা পাঠ ও দোয়া মাহফিল

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

আলমডাঙ্গা উপজেলা জামায়াত ইসলামীর দায়িত্বশীল সমাবেশে অনু‌ষ্ঠিত

২২ ঘন্টা আগে
আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

শিক্ষা | আফিয়া নূর ফাউন্ডেশনের আফিয়া নূর বৃত্তি প্রকল্প’-র বৃত্তি প্রদান: মেধার আলোয় আলোকিত এক মানবিক আয়োজন

২৩ ঘন্টা আগে
হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

হাটবোয়ালিয়ায় নতুন কুঁড়ি প্রিমিয়ার লিগের ফাইনালে দূর্ধর্ষ একাদশ চ্যাম্পিয়ন

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

আলমডাঙ্গায় বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যদিয়ে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ পালন

১ দিন আগে
আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

আলমডাঙ্গার কেদারনগর গ্রামের বটতলার মাদক আসর ভেঙে দিল পুলিশ, টাপেন্টাডলসহ আটক ২

১ দিন আগে
আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

আটক | আলমডাঙ্গার ছত্রপাড়া গ্রা‌মের আলোচিত শিমুল কাজী হত্যা মামলায় পিতা-পুত্র গ্রেফতার

২ দিন আগে
মহান  স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

মহান স্বাধীনতা দিবসে আলমডাঙ্গা ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।