লগইন
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের দিনে ক্লাস-পরীক্ষা হয়েছিল কি না, বিস্তারিত তথ্য চাইল জবি প্রশাসন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ১২:০১ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
নিষিদ্ধ ছাত্রলীগের ধর্মঘটের দিনে ক্লাস-পরীক্ষা হয়েছিল কি না, বিস্তারিত তথ্য চাইল জবি প্রশাসন

কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটের দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল কি না, তা জানতে চেয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে ওই দিন কোনো শিক্ষক দায়িত্বে অনুপস্থিত ছিলেন কি না এবং থাকলে তিনি নিয়ম মেনে ছুটি নিয়েছিলেন কি না, সে সংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত registrar অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটগুলোকে এই নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে স্বাভাবিক সূচি অনুযায়ী ক্লাস-পরীক্ষা পরিচালিত হয়েছিল কি না, সে সম্পর্কে প্রশাসনকে লিখিতভাবে অবহিত করতে হবে। এছাড়া নির্ধারিত দায়িত্বে থাকা কোনো শিক্ষকের অনুপস্থিতি থাকলে এবং তিনি বিধি অনুযায়ী ছুটি অনুমোদন করিয়েছিলেন কি না—তা আগামী তিন কর্মদিবসের মধ্যে ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের দপ্তরে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১০ নভেম্বর দেশজুড়ে সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ। সংগঠনটির পক্ষ থেকে ওই দিন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের অফিস-আদালত ও যানবাহন বন্ধ রাখার আহ্বান জানানো হয়।

একই প্রেক্ষাপটে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনও পূর্বানুমতি ছাড়া ক্লাসে অনুপস্থিত থাকা শিক্ষকদের নামের তালিকা আহ্বান করেছিল। তবে ঢাবি কেবল অনুমোদিত ছুটি ছাড়া অনুপস্থিত শিক্ষকদের তালিকা চাইলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন সামগ্রিকভাবে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তথ্যের পাশাপাশি শিক্ষকদের উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১৫ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।