লগইন
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৮:০০ রাত ৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

অপরাধ
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

ফেনীর দাগনভূঞা উপজেলায় গভীর রাতে এক বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলটি ১০ সদস্যকে একটি ঘরে আটকে রেখে প্রায় ২৩ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫৫ হাজার টাকাসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর বারাইগুনী মোল্লাঘাটা বাজার সংলগ্ন এনায়েত উল্লাহর বসতবাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতরা বসতঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে।

গৃহকর্তা এনায়েত উল্লাহ জানান, ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র মুখোশধারী দল ঘরে ঢুকে নারী, পুরুষ ও শিশুসহ ১০ জন সদস্যকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এ সময় ভয়ে শিশুরা কান্না শুরু করলে এক ডাকাত সদস্য তাদের গলা কেটে ফেলার হুমকি দিয়ে চুপ করায়।

ভুক্তভোগী পরিবার জানায়, সবাইকে একটি কক্ষে অবরুদ্ধ করে রেখে ডাকাতরা বাড়ির আটটি কক্ষে তল্লাশি চালায়। তারা আসবাবপত্র ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চম্পট দেয়। ডাকাতরা চলে যাওয়ার পর অবরুদ্ধ কক্ষের দরজা ভেঙে বের হয়ে ভুক্তভোগীরা চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৪ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৫ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।