লগইন
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৭:৫০ বিকাল ২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়ায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে মেসার্স মিনারুল স্টোরসহ আশপাশের গোডাউনগুলোতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযানে নতুন করে পার্শ্ববর্তী মারফুল ট্রেডার্স নামের একটি গোডাউন থেকে আরও ৩৫০ বস্তা সরকারি সার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে দুটি গোডাউন থেকে মোট ১ হাজার ৪০৮ বস্তা সার জব্দ করা হলো।

বুধবার (১১ নভেম্বর) সকাল পর্যন্ত মেসার্স মিনারুল স্টোরের গোডাউন থেকে ১ হাজার ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়। পরে রাতে পার্শ্ববর্তী মারফুল ট্রেডার্সের গোডাউনে অভিযান চালিয়ে আরও ৩৫০ বস্তা সার উদ্ধার করে পুলিশ।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের একটি দল গত সোমবার রাত সাড়ে ৯টা থেকে এ অভিযান পরিচালনা করছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কোনো ধরনের সার ডিলারশিপ বা বৈধ লাইসেন্স না থাকলেও মিনারুল ইসলাম দীর্ঘদিন ধরে সার ব্যবসা পরিচালনা করে আসছিলেন। এর আগেও সার পাচারের সময় দুই দফায় তার সার জব্দ করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর অভিযুক্ত মিনারুল ইসলামকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ অভিযান শুরু করে।

ওসি রাকিবুল ইসলাম জানান, আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ সেখানে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তার গোডাউনে বিপুল পরিমাণ সরকারি সার মজুদের তথ্য পাওয়া যায়। পরে অভিযান চালিয়ে এসব সারের সন্ধান মেলে। বুধবার সকাল পর্যন্ত ১ হাজার ৫৮ বস্তা সার উদ্ধার করা হয়। রাতে পাশের মারফুল ট্রেডার্সের গোডাউনেও অভিযান চালিয়ে আরও ৩৫০ বস্তা সার উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মোট ১ হাজার ৪০৮ বস্তা সার জব্দ করা হয়েছে। পুলিশ ও কৃষি অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

১১ সেকেন্ড আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১০ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৫৮ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৫৯ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।