লগইন
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ নভেম্বর, ২০২৬ | ০২:০০ রাত ২৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

প্রাথমিক শিক্ষায় বাংলাদেশে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও শিক্ষার সার্বিক গুণগত মান নিয়ে এখনো থেকে গেছে নানামুখী প্রশ্ন। দেশের প্রায় সব শিশুর জন্য প্রাথমিক বিদ্যালয়ের দুয়ার উন্মুক্ত হলেও তারা শ্রেণিকক্ষে কতটুকু শিখতে পারছে, তা মূল্যায়নের দাবি রাখে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য—দেশের ১০ বছর বয়সী শিশুদের একটি বড় অংশই বয়সোপযোগী সহজ লেখা পড়ে তার অর্থ অনুধাবন করতে পারে না। এই বাস্তবতা স্পষ্ট করে যে, শুধু স্কুলে ভর্তির হার বাড়ালেই শিক্ষার মূল লক্ষ্য অর্জিত হয় না।

দেশের প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রায় ২ কোটি ৬০ লাখ শিক্ষার্থীর পড়ালেখা ও গাণিতিক ভিত্তি মজবুত করতে বিশ্বব্যাংক ৩০ কোটি ডলার (প্রায় ৩ হাজার ৭৩৫ কোটি টাকা) ঋণ সহায়তা অনুমোদন করেছে। এই বিপুল অর্থ পিছিয়ে পড়া শিক্ষার্থীদের অতিরিক্ত পাঠদান, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা জোরদারে ব্যয় করা হবে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কেবল বরাদ্দ বৃদ্ধি কিংবা প্রশিক্ষণেই গুণগত শিক্ষার প্রসার ঘটবে না; শ্রেণিকক্ষে প্রদেয় শিক্ষার কার্যকর প্রয়োগ এবং শিক্ষকদের সঠিক দায়বদ্ধতা নিশ্চিত করাই এখন মূল চ্যালেঞ্জ।

দক্ষ ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিশেষ করে প্রান্তিক ও অনুন্নত এলাকার শিশুদের জন্য বিশেষ সহায়তার পাশাপাশি শিক্ষা খাতের প্রতিটি খরচে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হবে। বিশ্বব্যাংকের এই সহায়তাকে সঠিক উপায়ে কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান ও টেকসই পরিবর্তন আনাই হওয়া উচিত মূল লক্ষ্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

১৬ মিনিট আগে
শৈলকুপায় আদালতের আদেশ তোয়াক্কা না করে সাংবাদিকের জমি দখলের অভিযোগ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে

সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

১৭ মিনিট আগে
সহিংসতা ও নাশকতার রাজনীতি পরিহারের জোর দাবি

চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় সাবেক ছাত্রলীগ নেতাকে মারধরের পর নাশকতার মামলায় গ্রেপ্তার

পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

১ ঘন্টা আগে
পরিবেশ বিপর্যয়ের শঙ্কা

আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় গোপন বৈঠক থেকে আওয়ামী লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

২ ঘন্টা আগে
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও বাস্তবমুখী শিক্ষার ওপর জোর দেওয়া জরুরি

তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

৩ ঘন্টা আগে
তুরস্কের আন্তালিয়ায় তারেক রহমান ও এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক

বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

৩ ঘন্টা আগে
বিচ্ছিন্ন অগ্নিসংযোগে দেশের পরিস্থিতি অস্থিতিশীল হবে না

আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

৪ ঘন্টা আগে
আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ৭

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

৬ ঘন্টা আগে
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগ, নিহত ১

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।