লগইন
বিবিএ পাসের পরই কি এমবিএ, নাকি আগে প্রয়োজন কাজের অভিজ্ঞতা?
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১০ নভেম্বর, ২০২৬ | ০৯:০১ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
বিবিএ পাসের পরই কি এমবিএ, নাকি আগে প্রয়োজন কাজের অভিজ্ঞতা?

স্নাতক বা বিবিএ শেষ করার পরপরই সরাসরি এমবিএ প্রোগ্রামে ভর্তি হওয়ার একটি প্রবল প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে লক্ষ্য করা যায়। তবে বাস্তব কর্মক্ষেত্রের অভিজ্ঞতা ছাড়া এই উচ্চশিক্ষা কতটুকু ফলপ্রসূ, তা নিয়ে গভীরভাবে চিন্তা করা প্রয়োজন। বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল ডিগ্রির সনদ নয়, বরং কাজের বাস্তব দক্ষতা ও প্রয়োগক্ষমতাই হয়ে উঠছে সাফল্যের প্রধান চাবিকাঠি।

বিশ্ববিদ্যালয়ে চার বছরের বিবিএ সম্পন্ন করার পর একজন প্রার্থীর সামনে মূলত দুটি পথ উন্মুক্ত থাকে। প্রথমত, দ্রুত এমবিএ শেষ করে ফেলা; দ্বিতীয়ত, আগে চাকরির বাজারে প্রবেশ করে অভিজ্ঞতা অর্জন করা এবং পরবর্তী সুবিধাজনক সময়ে লক্ষ্য অনুযায়ী এমবিএ করা। আমাদের সামাজিক প্রেক্ষাপটে প্রথম পথটিই বেশ জনপ্রিয়। অধিকাংশের বিশ্বাস, সনদের সংখ্যা যত বেশি হবে, চাকরির সুযোগ তত সহজ হবে।

তবে আন্তর্জাতিক শ্রমবাজার বিশ্লেষণ করলে দেখা যায়, কেবল ডিগ্রির কাগজের চেয়ে প্রার্থীর প্রাকটিক্যাল জ্ঞান, কারিগরি দক্ষতা ও বাস্তব অভিজ্ঞতাকে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। জার্মানি, সুইজারল্যান্ড, চীন ও জাপানের মতো উন্নত বিশ্বে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি পেশাভিত্তিক ও কারিগরি শিক্ষায় জোর দেওয়া হয়, যাতে শিক্ষার্থীরা পড়ার সঙ্গেই কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

একইভাবে যুক্তরাষ্ট্রের চাকরির বাজারেও এখন দক্ষতাভিত্তিক নিয়োগ ত্বরান্বিত হচ্ছে। ইনডেড হায়ারিং ল্যাবের ২০২৪ সালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ওই বছরের জানুয়ারিতে প্রকাশিত চাকরির বিজ্ঞাপনগুলোর প্রায় ৫২ শতাংশে কোনো নির্দিষ্ট প্রাতিষ্ঠানিক শিক্ষার শর্ত ছিল না। এর মাধ্যমে স্পষ্ট হয় যে, চাকরির উপযোগী প্রাকটিক্যাল দক্ষতার গুরুত্ব ক্রমান্বয়ে বাড়ছে।

বাস্তব কর্মক্ষেত্রে একজন নিয়োগকর্তা কেবল শিক্ষাগত যোগ্যতা দেখে প্রার্থী চূড়ান্ত করেন না। প্রার্থীর সমস্যা সমাধানের সক্ষমতা, কার্যকর যোগাযোগ এবং প্রাতিষ্ঠানিক কৌশল বোঝার ক্ষমতা রয়েছে কি না, তা দেখা হয়। ডিগ্রি হয়তো একজন প্রার্থীকে নিয়োগ পাওয়ার প্রক্রিয়ায় এগিয়ে দেয়, তবে সেখানে টিকে থাকতে ও নেতৃত্বের পর্যায়ে পৌঁছাতে কাজের বাস্তব অভিজ্ঞতার বিকল্প নেই।

আমাদের দেশে এমবিএকে অনেকেই সরাসরি চাকরির বিকল্প মনে করেন। কিন্তু বাস্তবে এটি কোনো চাকরির নিশ্চয়তা নয়; এটি ব্যবসায়িক জ্ঞান ও কৌশলগত চিন্তা বাড়ানোর একটি উচ্চতর মাধ্যম। দুই বা তিন বছরের কাজের অভিজ্ঞতা অর্জনের পর এমবিএ করলে প্রাতিষ্ঠানিক পড়ালেখা এবং কর্মক্ষেত্রের বাস্তবতার মধ্যে সমন্বয় করা সহজ হয়। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক ফর্চুন 'ফিউচার ৫০' প্রতিষ্ঠানের মাত্র ১৮ শতাংশ সিইওর এমবিএ ডিগ্রি রয়েছে, যা প্রমাণ করে শীর্ষ নেতৃত্বে পৌঁছাতে ডিগ্রির চেয়ে ব্যক্তিগত দক্ষতা ও কাজের ফলাফলই মূল নিয়ামক।

অবশ্য যাঁরা শিক্ষা, গবেষণা বা পারিবারিক ব্যবসায় ক্যারিয়ার গড়তে চান, তাঁদের জন্য বিবিএর পরই এমবিএ করা যৌক্তিক হতে পারে। তবে করপোরেট পেশায় যুক্ত হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য বিবিএ শেষে কিছুদিন চাকরি করা এবং পরবর্তীতে পার্ট-টাইম বা এক্সিকিউটিভ এমবিএ করা অধিক ফলপ্রসূ। চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে প্রার্থীর নিজস্ব লক্ষ্য, অর্থনৈতিক পরিস্থিতি ও সুবিধার ওপর।

লেখক: প্রধান মানবসম্পদ কর্মকর্তা, বিক্রয় মার্কেটপ্লেস লিমিটেড এবং খণ্ডকালীন প্রভাষক, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

বিবিএ পাসের পরই কি এমবিএ, নাকি আগে প্রয়োজন কাজের অভিজ্ঞতা?

৫৩ মিনিট আগে
বিবিএ পাসের পরই কি এমবিএ, নাকি আগে প্রয়োজন কাজের অভিজ্ঞতা?

কারণ, বিস্তার ও প্রতিকারের উপায়

৫৪ মিনিট আগে
কারণ, বিস্তার ও প্রতিকারের উপায়

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শেষ শুটিংয়ে আবেগাপ্লুত তৌসিফ মাহবুব

১ ঘন্টা আগে
‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের শেষ শুটিংয়ে আবেগাপ্লুত তৌসিফ মাহবুব

আজকের দিনে চোখ বুলিয়ে নিন আলোচিত পাঁচ প্রধান খবরে

১ ঘন্টা আগে
আজকের দিনে চোখ বুলিয়ে নিন আলোচিত পাঁচ প্রধান খবরে

পদে ফিরে বললেন সাবেক দুদক কর্মকর্তা শরীফ

২ ঘন্টা আগে
পদে ফিরে বললেন সাবেক দুদক কর্মকর্তা শরীফ

আইনমন্ত্রী

২ ঘন্টা আগে
আইনমন্ত্রী

তীব্র ভূমিকম্পেও থমকে যায়নি বার্তাকক্ষের দায়িত্ববোধ

৩ ঘন্টা আগে
তীব্র ভূমিকম্পেও থমকে যায়নি বার্তাকক্ষের দায়িত্ববোধ

শীতার্তদের পাশে প্রথম আলো ট্রাস্ট

৩ ঘন্টা আগে
শীতার্তদের পাশে প্রথম আলো ট্রাস্ট

বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে উপদেষ্টার মন্তব্য

৪ ঘন্টা আগে
বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে উপদেষ্টার মন্তব্য

মাহাতো সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গড়ে উঠল বিশেষ কুড়মালি পাঠশালা

৪ ঘন্টা আগে
মাহাতো সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় গড়ে উঠল বিশেষ কুড়মালি পাঠশালা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।