লগইন
তাজউদ্দীন খান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ অক্টোবর, ২০২৬ | ০৯:০১ সকাল ১১২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
সংসদে জ্বালানি ও সারের অভাব দেখানো না হলেও বাস্তবে চরম সংকট | তাজউদ্দীন খান

জাতীয় সংসদে সার, গ্যাস কিংবা তেলের কোনো ঘাটতি দেখা না গেলেও বাস্তবে সাধারণ মানুষ চরম সংকট পার করছেন বলে মন্তব্য করেছেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য তাজউদ্দীন খান।

বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলন ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিয়োগপ্রক্রিয়ায় অনিয়মের প্রসঙ্গ তুলে তাজউদ্দীন খান বলেন, দেশের তরুণসমাজ মেধার ভিত্তিতে চাকরির দাবিতে আন্দোলন করেছিল। অথচ বর্তমানে আবারও নিয়োগে স্বজনপ্রীতি ও কোটা চালুর চেষ্টা দেখা যাচ্ছে। যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় প্রাধান্য পাওয়া এবং চাকরির বিনিময়ে বিপুল অঙ্কের টাকা লেনদেনের যে অভিযোগ উঠছে, তা অত্যন্ত হতাশাজনক।

তিনি আরও অভিযোগ করেন, বাকস্বাধীনতার কথা বলা হলেও সাধারণ মানুষের কথা বলার অধিকার সংকুচিত হচ্ছে এবং আগের মতো গ্রেফতার অভিযানের ঘটনা ঘটছে। আওয়ামী লীগ সরকারের সময়ে তৈরি করা বিতর্কিত ডিজিটাল আইন নতুন করে ফিরিয়ে আনার পদক্ষেপেরও কড়া সমালোচনা করেন তিনি।

স্থানীয় সরকারের উন্নয়ন তহবিল প্রসঙ্গে তিনি বলেন, ইউনিয়ন পরিষদের সরকারি বরাদ্দ নির্দিষ্ট নিয়মে আসে, যা অন্যায়ভাবে কেটে নেওয়ার সুযোগ কারও নেই। দেশ ও সমাজের কল্যাণে কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে একদম তৃণমূল পর্যন্ত নীতিবান ও যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠার ওপর জোর দেন তিনি।

বারাদী ইউনিয়ন জামায়াতের আমীর ও চেয়ারম্যান প্রার্থী মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাহবুবুল আলম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর সোহেল রানাসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের জামায়াত নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৯ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৯ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।