সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনী সীমান্তে বিজিবির অভিযান | মাদকসহ আটক ১, ভারতীয় ফেনসিডিল ও মদ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্যসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৫১ হাজার ৪০০ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে রংমহল বিওপির একটি বিশেষ টহল দল খাসমহল মাঠপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১ বোতল ফেনসিডিল ও ২০ পিস ইয়াবাসহ রাসেল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটক রাসেল খাসমহল গ্রামের জিল্লুর রহমানের ছেলে। এ সময় উদ্ধার হওয়া মাদকের সিজার মূল্য ৬ হাজার ৪০০ টাকা বলে বিজিবি জানায়।
অন্যদিকে, একই রাতে ধলা বিওপির দায়িত্বপূর্ণ ধলার মাঠ নামক স্থানে গোপন সংবাদের ভিত্তিতে অপর একটি অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। এই অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
তরুণদের জন্য সহজ অর্থায়নের সুযোগ
৮ ঘন্টা আগে
মেহেরপুরের গোভীপুরে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ চিরকুট উদ্ধার
১ দিন আগে
ফ্যামিলি কার্ডের প্রলোভনে দৃষ্টিপ্রতিবন্ধী নারীর ১২ হাজার টাকা আত্মসাৎ, গাংনী থানায় অভিযোগ
১ দিন আগে