লগইন
সার বিতরণ নিয়ে আলমডাঙ্গায় সাবেক চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে মেম্বারকে মারধরের অভিযোগ
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৯ আগস্ট, ২০২৬ | ০৬:৩০ সকাল ৫২৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
সার বিতরণ নিয়ে আলমডাঙ্গায় সাবেক চেয়ারম্যানের লোকজনের বিরুদ্ধে মেম্বারকে মারধরের অভিযোগ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া ইউনিয়নে কৃষকদের সার বিতরণকে কেন্দ্র করে বর্তমান ইউপি সদস্য (মেম্বার) আবু তারেককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডুর লোকজনের বিরুদ্ধে। এতে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং সার বিতরণ কার্যক্রম স্থগিত রয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার সকালে মহেশপুর মোড়ের ডিলার পয়েন্ট থেকে মহেশপুর, খোরদ ও ভোগাইল বগাদী গ্রামের কৃষকদের মাঝে বরাদ্দকৃত সার বিতরণের কথা ছিল। সার সুষ্ঠুভাবে বন্টনের লক্ষ্যে উপসহকারী কৃষি কর্মকর্তা বাশার তিন গ্রামের ৬০ জন চাষির একটি তালিকা তৈরি করেন এবং ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সভাপতিদের উপস্থিতিতে সার দেওয়ার নির্দেশনা দেন।

সকাল ১০টার দিকে সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু মহেশপুর মোড়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে বিতরণ উদ্বোধনের ইচ্ছা প্রকাশ করেন। এসময় মেম্বার আবু তারেক "সার নিয়ে রাজনীতি না করে" দ্রুত কৃষকদের মাঝে বিতরণ শুরু করার অনুরোধ জানান। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে উপস্থিত কৃষকরা তাদের শান্ত করেন।

অভিযোগ রয়েছে, এর কিছুক্ষণ পর সাবেক চেয়ারম্যান মোবাইল ফোনে কল দিয়ে তার অনুসারীদের ডেকে পাঠান। সকাল সাড়ে ১০টার দিকে ভাংবাড়ীয়া গ্রাম থেকে আকালি, মজিবুল, পান্না ও আমিরুলসহ ১০–১২ জন অস্ত্রশস্ত্রে (লাঠি ও দা) সজ্জিত হয়ে মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে মেম্বার আবু তারেকের ওপর হামলা চালায় এবং তাকে লাঞ্ছিত করে। পরে উপস্থিত কৃষকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। অপ্রীতিকর এই ঘটনার পর সার বিতরণ বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন সার নিতে আসা সাধারণ কৃষকরা।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বিএনপির একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, সাবেক চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যক্তিগত কারণ দেখিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে বিএনপি থেকে অব্যাহতি নিয়েছিলেন। তবে গত ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর তিনি পুনরায় মাঠে সক্রিয় হয়েছেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থিতার জন্য গণসংযোগ করছেন। সাবেক এই নেতার এমন কর্মকাণ্ডে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন দলের তৃণমূল নেতাকর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১৩ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৫ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।