লগইন
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৯:০০ সকাল ২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা সরকারি কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্ত | বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

চুয়াডাঙ্গা সরকারি কলেজ প্রাঙ্গণে অত্যন্ত উদ্দীপনাপূর্ণ পরিবেশে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় কলেজ ময়দানে টুর্নামেন্টের সূচনা ঘটে।

অনুষ্ঠানে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম সাইফুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ড. সাইফুর রশীদ বলেন, সুস্থ মন ও উন্নত মানসিকতার গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই। জয় এবং পরাজয় স্বাভাবিকভাবে মেনে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার শিক্ষা ক্রীড়াঙ্গনই দেয়। খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে দূরদর্শী নেতৃত্ব ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলে। নিয়মিত ক্রীড়া চর্চা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাসবাদ এবং সব ধরনের সামাজিক অপরাধ থেকে দূরে রাখে।

তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে চুয়াডাঙ্গা সরকারি কলেজে ক্রীড়াচর্চার এই ধারাবাহিকতা বজায় রাখা হবে এবং আরও বৃহত্তর পরিসরে নানা ধরণের টুর্নামেন্ট আয়োজন করা হবে। একই সাথে টুর্নামেন্ট সফল করতে অবদান রাখা শিক্ষকবৃন্দ, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট ও বিএনসিসির স্বেচ্ছাসেবী সদস্যদের প্রতি বিশেষ ধন্যবাদ জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ফারজানা কতকী। এছাড়াও বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, সাধারণ শিক্ষার্থী এবং খেলোয়াড়েরা সেখানে হাজির ছিলেন।

কলেজ কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ১৫টি বিভাগ অংশ নিচ্ছে। টুর্নামেন্টের প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় একাদশ-দ্বাদশ বিভাগ এবং উদ্ভিদবিদ্যা বিভাগ। একচেটিয়া লড়াইয়ে উদ্ভিদবিদ্যা বিভাগকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে শুভসূচনা করে একাদশ-দ্বাদশ বিভাগ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।