লগইন
নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ১০:০০ দুপুর ২২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

নিরাপত্তাজনিত চরম উদ্বেগের কারণে কাতারে আয়োজিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপ থেকে দল প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র। ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে খেলোয়াড়দের চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের হাতে পাওয়া ওই চিঠিতে বলা হয়, বৈশ্বিক বর্তমান পরিস্থিতি ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ভ্রমণ সতর্কবার্তার আলোকেই টুর্নামেন্টের প্রাক-অনুশীলন ক্যাম্প ও মূল প্রতিযোগিতায় না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর থেকে কাতারে বসছে ছোটদের এই বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের 'জে' গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গী ছিল মন্টেনিগ্রো, আলজেরিয়া ও চিলি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের জারি করা তৃতীয় স্তরের ভ্রমণ সতর্কতা এবং কাতারে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদের জন্য দেওয়া বিশেষ নির্দেশনার বিষয়টি চিঠিতে তুলে ধরা হয়। সেখানে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন উল্লেখ করে, "খেলোয়াড় এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মীদের সার্বিক নিরাপত্তা ও সুরক্ষাই আমাদের কাছে সর্বাপেক্ষা অগ্রাধিকার পায়।"

যুক্তরাষ্ট্রের ফুটবল সংস্থাটি জানায়, তারা ইতিমধ্যেই সংশ্লিষ্ট খেলোয়াড়দের ক্লাবগুলোকে বিষযটি অবহিত করেছে। পাশাপাশি ফিফা থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত ঘোষণা না করা পর্যন্ত খেলোয়াড়দের এ বিষয়ে গণমাধ্যমে মুখ না খোলার অনুরোধ জানানো হয়েছে। তবে বিষয়টি নিয়ে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রতিক্রিয়া জানতে রয়টার্স যোগাযোগ করলেও সংস্থাটি সাথে সাথে কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, গত মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের কাতারসংক্রান্ত ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করে। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক হামলার ঘটনার জের ধরে এই নির্দেশনায় সশস্ত্র সংঘাতের ঝুঁকির কথা জানিয়ে মার্কিন নাগরিকদের কাতার ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছিল।

মোট ৪৮টি দল নিয়ে কাতারে আয়োজিত হচ্ছে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ। সূচি অনুযায়ী, আগামী ২১ নভেম্বর মন্টেনিগ্রোর বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করার কথা ছিল যুক্তরাষ্ট্রের। এরপর চিলি ও আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামার কথা ছিল তাদের। গত আসরে দলটিকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের শেষ ৩২ দলের রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল। উল্লেখ্য, ২০২৯ সাল পর্যন্ত প্রতিবছর যুব বিশ্বকাপের এই আসর আয়োজন করবে কাতার।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৪ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।