লগইন
চালক নিহত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ নভেম্বর, ২০২৬ | ০৬:০৩ সকাল ২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
জীবননগরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মোটরসাইকেলের ধাক্কা | চালক নিহত

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের সজোরে ধাক্কা লেগে রাসেল হোসেন (২০) নামে এক তরুণ চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কের সন্তোষপুর ইকো পার্ক এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাসেল জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাদ্রাসাপাড়ার ইলিয়াস হোসেনের ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে কর্মস্থলে যাওয়ার সময় পথচারীরা সন্তোষপুর ইকো পার্কের পাশে সড়কের খাদে এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশেই দুমড়েমুচড়ে যাওয়া নীল রঙের একটি আরটিআর মোটরসাইকেল ছিল। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বরে কল করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময়ে দ্রুুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খেজুরগাছে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহতের বাবা ইলিয়াস হোসেন জানান, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে সন্তোষপুর ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে তেল নেওয়ার কথা বলে রাসেল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। রাতভর তাঁর মোবাইলে কল দেওয়া হলেও তিনি ফোন ধরেননি। পরে সকালে দুর্ঘটনার খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে রাসেলের মরদেহ দেখতে পান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগায় চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১৩ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১৪ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।