লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ০৫:০৮ সকাল ৭৩ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিজয়ী সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধে সকলের প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নির্বাচন শেষ হয়েছে, এখন বিভেদ নয়—ঐক্যই চুয়াডাঙ্গার মানুষের প্রধান প্রয়োজন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আলমডাঙ্গা পৌর জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে তিনি নির্বাচনে বিজয়ে সহযোগিতাকারী সকল ভোটার, সমর্থক ও নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নবনির্বাচিত এমপি বলেন, “আমি কোনো দল বা গোষ্ঠীর এমপি নই। আমি চুয়াডাঙ্গার সকল মানুষের প্রতিনিধি। সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করতে চাই।” তিনি বলেন, মহান আল্লাহর রহমত ও সাধারণ মানুষের ভালোবাসায় তিনি এই বিজয় অর্জন করেছেন।

তবে নির্বাচন পরবর্তী সময়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন, ফলাফল ঘোষণার পর তাঁর নেতাকর্মীদের ওপর একাধিক স্থানে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, চুয়াডাঙ্গা পৌর এলাকায় তাঁর নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। কলোনিপাড়ায় মসজিদের ভেতরে মারধরের ঘটনা ঠেকাতে গেলে বাবু নামে তাঁর এক কর্মীর হাত ভেঙে দেওয়া হয়। গাংনী ইউনিয়নের মুচাইনগরে নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, আসমানখালী বাজারে দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।

তিনি আরও জানান, ভাংবাড়িয়া ইউনিয়নের মিনারুল নামে এক কর্মীর ওপর গুরুতর হামলা চালানো হয়। তাঁর মাথায় সেলাই দিতে হয়েছে এবং হাতের একটি আঙুল কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে। বর্তমানে তিনি ঢাকায় চিকিৎসাধীন।

বন্দরভিটা গ্রামে একটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা হলে সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

হাটবোয়ালিয়া, কুমারী বাজার, রুইতনপুর, পার দুর্গাপুর, বানীনাথপুর ও নাগদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় হামলা ও হুমকির অভিযোগও তুলে ধরেন তিনি।

অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল বলেন, রাজনৈতিক হিংসা দিয়ে কখনো উন্নয়ন সম্ভব নয়। তিনি জানান, এ বিষয়ে তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরীফুজ্জামান শরীফের সঙ্গেও কথা বলেছেন এবং দু’জনই এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করতে আগ্রহী।

পরিশেষে তিনি বলেন, “দেশটা আমাদের সবার। রাজনীতির কারণে আমরা যেন একে অপরের ক্ষতি না করি। সবাই মিলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে শান্তিপূর্ণ চুয়াডাঙ্গা গড়তে চাই।”

সংবাদ সম্মেলনে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানান নবনির্বাচিত সংসদ সদস্য।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

৪ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

১ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

১ দিন আগে
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

২ দিন আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

২ দিন আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।