আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের কেশবপুর গ্রামে পূর্ব শত্রুতা ও রাজনৈতিক প্রতিহিংসার জেরে এক সাবেক সেনা সদস্য ও তার ভাইয়ের বাড়িতে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক রেষারেষিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিবাদ ছিল।
এরই ধারাবাহিকতায় হারদী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আলী চেঙ্গিস ও ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মহিবুল হক মঞ্জিলের নেতৃত্বে একদল সশস্ত্র লোক সাবেক সেনা সদস্য সার্জেন্ট তাইজেল হক (অব:) ও তার ভাই বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সালামের বাসভবনে অতর্কিত হামলা চালায়।
অভিযোগ উঠেছে, হারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইমাদুল হক, সামসুল, কলম এবং আরিচ জোয়ার্দারসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে এই হামলায় সরাসরি অংশ নেন। হামলাকারীরা বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে মূল্যবান আসবাবপত্র ও মালামাল লুট করে নিয়ে যায় বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।
এই আকস্মিক হামলায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে হামলাকারীরা এলাকা ত্যাগ করতে বাধ্য হয়। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে গ্রামবাসীর মধ্যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ভুক্তভোগী বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সালাম এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরাইল জানান: ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় সার্জেন্ট তাইজেল হক (অব:) বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযান চালিয়ে কেশবপুর গ্রামের আনসার জোয়াদ্দারের ছেলে আব্দুল কুদ্দুসকে (৫০) আটক করেছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।"
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম্যানকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডেলিভারি ম্যান রহস্যজনকভাবে নিখোঁজ
৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রামে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা
২০ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা
১ দিন আগে