লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:২২ দুপুর ১০৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা সড়কের বন্ডবিল পৌরসভার সীমানা পিলারের কাছে প্রাণ কোম্পানির চকলেট গ্রুপের এক ডেলিভারি ম্যানের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে বন্ডবিল পৌর সীমানা পিলারের নিকট একটি মোটরসাইকেলে করে এসে তিনজন ছিনতাইকারী দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।


ভুক্তভোগী প্রাণ কোম্পানির চকলেট গ্রুপের ডেলিভারি ম্যান রোয়াকুলি গ্রামের জসিম খাঁন জানান, গত ১১ ফেব্রুয়ারি রাতে চকলেট বিক্রি শেষে তিনি ২০ হাজার ৭শ টাকা সংগ্রহ করে বাড়িতে চলে যান। পরদিন (১২ ফেব্রুয়ারি) নির্বাচন এবং শুক্রবার ছুটি থাকায় ডিলার পয়েন্টে টাকা জমা দিতে পারেননি।


তিনি আরও জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে টাকা নিয়ে আলমডাঙ্গা ডিলারের কাছে যাওয়ার পথে পৌরসভার সীমানা পিলারের কাছে পৌঁছালে একটি ডিসকভার মোটরসাইকেলে তিনজন যুবক এসে তার পথরোধ করে। এরপর দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।


জসিম খাঁন বলেন, ছিনতাইকারীদের একজনের মাথায় হেলমেট এবং অপর দুজনের মুখে মাস্ক থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় তিনি আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।


এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাঈল জানান, “সকালে বন্ডবিল পৌর সীমানা পিলার এলাকায় টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

৬ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

১ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

২ দিন আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

২ দিন আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।