লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০৮ রাত ৭১ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে একটি পণ্যবাহী ডেলিভারি ভ্যান থামিয়ে ১ লক্ষ ৩৭ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ভ্যানচালক ফারুক হোসেন (৪৫) রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এই ঘটনা ঘটে।


নিখোঁজ ফারুক হোসেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর গ্রামের শামসুল হোসেনের ছেলে। তিনি বর্তমানে আলমডাঙ্গার হারদী খালপাড়ার মৃত আরমানের জামাতা হিসেবে শ্বশুরবাড়িতে বসবাস করছেন।


আলমডাঙ্গার ‘বিজি কুকারিজ’-এর মালিক বাবুল সরকার জানান, সোমবার সন্ধ্যায় মিরপুর উপজেলার আসাননগর গ্রামের এনামুল হকের ছেলে ডিএসআর ইলিয়াস পারভেজ বাচ্চু হাটবোয়ালিয়া নতুন বাজার (মিল বাজার) থেকে ১ লক্ষ ৩৭ হাজার টাকা আদায়কৃত টাকা দিয়ে তিনি ফারুককে আলমডাঙ্গার ডিলার পয়েন্টের উদ্দেশ্যে পাঠিয়ে দেন।

রাত ৮টা পার হয়ে গেলেও ফারুক গন্তব্যে না পৌঁছানোয় পরিবারের সদস্য ও প্রতিষ্ঠানের লোকজন ওই সড়কে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বৈদ্যনাথপুর মাঠের পাশে পরিত্যক্ত অবস্থায় ডেলিভারি ভ্যানটি পাওয়া যায়।


তবে ভ্যানের ভেতর বা আশেপাশে চালকের সন্ধান মেলেনি। তল্লাশি চালিয়ে রাস্তার পাশের মাঠের ভেতর থেকে টাকার খালি ব্যাগ এবং নিখোঁজ ফারুকের গায়ের জ্যাকেট উদ্ধার করা হয়েছে।


খবর পেয়ে রাতেই আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে ঘটনার ধরন নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছে পুলিশ।


আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাঈল জানান, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। সাধারণত ডাকাতি বা ছিনতাইয়ের ঘটনার যে ধরন বা চিহ্ন থাকে, তার সঙ্গে এই ঘটনার মিল পাওয়া যাচ্ছে না। আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। অপহৃত বা নিখোঁজ চালককে উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ ফারুক হোসেনের কোনো হদিস পাওয়া যায়নি। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

৪ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

১ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

১ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

১ দিন আগে
আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

২ দিন আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

২ দিন আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।