লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ০২:২৭ দুপুর ৯২ বার পঠিত
ফন্ট সাইজ:

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

চুয়াডাঙ্গায় এক ইজিবাইক চালকের গাড়ি চুরির ঘটনা ঘটেছে। গত ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সংলগ্ন কেয়ার এন্ড কিউর ক্লিনিকের সামনে থেকে গাড়িটি চুরি হয়। ভুক্তভোগী চালক মোঃ মিনারুল ইসলাম (৪৫) আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে। এই ঘটনায় তিনি চুয়াডাঙ্গা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, মিনারুল ইসলাম পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার দিন রাত সাড়ে ৮টার দিকে তিনি একজন রোগী নিয়ে কেয়ার এন্ড কিউর ক্লিনিকে আসেন। রোগী নিয়ে ক্লিনিকের ভেতরে যাওয়ার সময় তিনি তার নীল রঙের তিন চাকার ইজিবাইকটি রাস্তার পাশে রেখে যান। আনুমানিক ২০ মিনিট পর ফিরে এসে দেখেন তার ইজিবাইকটি সেখানে নেই।

পরবর্তীতে ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাত ৮টা ৪৬ মিনিটের দিকে একটি লাল রঙের ইজিবাইকে করে দুইজন ব্যক্তি সেখানে উপস্থিত হয়। তারা মিনারুলের ইজিবাইকের সামনে নিজেদের গাড়িটি থামায়। এরপর একজন ব্যক্তি নেমে মিনারুলের ইজিবাইকের চালকের আসনে বসে এবং সেটি চালিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এসময় লাল রঙের ইজিবাইকটিও তার পেছন পেছন চলে যায়। নিজের হারিয়ে যাওয়া জীবিকার একমাত্র সম্বলটি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এই চালক।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

আলমডাঙ্গায় চাপাতি ও লোহার চেইনসহ সোহেল রানা রাব্বি গ্রেফতার

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত: ৫ ব্যবসায়ীকে ২২ হাজার টাকা অর্থদন্ড প্রদান

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

ভ্রাম্যমান আদালত | আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের মাদকবিরোধী কঠোর অভিযানে মাদক ব্যবসায়ী হুসাইনসহ আটক ৪ : ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও অর্থদন্ড

৭ ঘন্টা আগে
বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

বাংলাদেশ কৃষি মেশিনারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে চুয়াডাঙ্গা- আলমডাঙ্গার সন্তান শিপলেন মোল্লা

৭ ঘন্টা আগে
পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্রতা অক্ষুন্ন রাখার দাবিতে আলমডাঙ্গায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

১ দিন আগে
পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

পবিত্র রমজানকে সামনে রেখে আলমডাঙ্গা বাজারে উপজেলা প্রশাসনের অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা

১ দিন আগে
আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শহীদ দিবস | আলমডাঙ্গায় শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

শহীদ মিনার | আলমডাঙ্গা শহীদ মিনারের নিচে পায়খানার ১২ সেফটি ট্যাংক: ভাষা শহীদের স্মৃতিতে অবমাননা, ক্ষোভে ফুঁসছে আলমডাঙ্গাবাসী

১ দিন আগে
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

১ দিন আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।