আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
আলমডাঙ্গার কুমারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর সোমবার বাদ মাগরিব কুমারী বাজারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শুরু হওয়ার পূর্বে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সাধারন মানুষের উপস্থিতিতে জনসভায় পরিনত হয়।
কুমারী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম। চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম বলেন, আমি কুমারী ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের সংস্কার, নাগরিক সেবার মান বৃদ্ধি এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।
তিনি আরও বলেন, আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার মানুষের কল্যাণে কাজ করতে চাই। সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এবং ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব এলাকায় পরিণত করাই আমার প্রত্যাশা। এ জন্য সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।
সভায় বিশেষ অতিথি ছিলেন আবু তৈয়ব মেম্বার, খেদ আলী মেম্বার, কামরুজ্জামান লাল্টু, আব্দুর রাজ্জাক মন্ডল, নাসির উদ্দিন, হাজী ফজলুল হক, আনোয়ার মন্ডল। মহাবুল হকের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ইসমাঈল হোসেন, জনি উদ্দিন, মহি উদ্দিন, রাশিদুল হক, হানু, আব্দুল কুদ্দুস, রমজান মন্ডল, আনারুল হক, মহিরদ্দিন, রুস্ত আলী, ইউসুফ আলী, আক্কাচ আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।