সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
হঠাৎ অসুস্থ হয়ে ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের ইন্তেকাল | শোকের ছায়া
ঝিনাইদহ প্রেস ইউনিটির সাধারণ সম্পাদক এবং দীপায়ন সাংস্কৃতিক একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক বি. এম. আনোয়ার হোসেন (৪৫) আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার, ২৬ অক্টোবর, দুপুর ১টার দিকে শহরের আজাদ রেস্ট হাউস মোড়ের কাছে একটি চায়ের দোকানে চা পানের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন।
হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করায় স্থানীয়রা দ্রুত তাঁকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুম আনোয়ার হোসেন ঝিনাইদহ শহরের হামদহ শেখপাড়া গ্রামের মৃত জলিল বিশ্বাসের সন্তান। ২০০৩ সালে তিনি দীপায়ন সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করে ঝিনাইদহের সাংস্কৃতিক জগতে আলোড়ন সৃষ্টি করেন। তাঁর হাত ধরে এই প্রতিষ্ঠান নাটক, গান ও কবিতার অসংখ্য আসর আয়োজন করেছে।
মৃত্যুকালে তিনি তাঁর মা, স্ত্রী, দুই পুত্র, আত্মীয়স্বজন এবং অসংখ্য ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
এই আকস্মিক মৃত্যুতে ঝিনাইদহ প্রেস ইউনিটির সভাপতি পল্লব মিয়া, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. রায়হানসহ জেলার সাংবাদিক ও সাংস্কৃতিক অঙ্গনের কর্মীরা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
৫১ মিনিট আগে
এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ডায়াস্পোরা) পদে ঝিনাইদহের তারেক রেজা
২২ ঘন্টা আগে
জাতীয় ছাত্রশক্তির ঝিনাইদহ জেলা শাখার সদস্য সচিব হলেন সাকিব রানা
২৩ ঘন্টা আগে