আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ১৪ গ্রাম হেরোইনসহ আহাদ ও মাদক মামলার আসামী শান্ত গ্রেফতার : আহাদের মোটরসাইকেল ও মোবাইল জব্দ
আলমডাঙ্গা থানা পুলিশ গভীর রাতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাগী মিনি পরিবারের সদস্য আহাদ আলীকে গ্রেফতার করেছে। এ সময় তাঁর নিকট থেকে ৫২ পুরিয়া হেরোইন উদ্ধার করে। তার মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ। একই রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি শান্ত মিয়াকেও গ্রেফতার করে। মাদকবিরোধী অভিযানে পুলিশের এ তৎপরতা মাদক কারবারিদের জন্য কঠোর বার্তা বলে মনে করছেন স্থানীয়রা।
পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২৪ অক্টোবর দিনগত গভীর রাতে আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) এসএম নিয়ামুল হক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে হারদী গাংপাড়ায় অভিযান চালান। এ সময় হারদী গাংপাড়ার রফিকুলের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর থেকে গোবিন্দপুর মাঠপাড়ার বাসিন্দা কাদের শেখের ছেলে আহাদ আলীকে গ্রেফতার করা হয়। পরে তাঁর নিকট থেকে ৫২ পুরিয়া অবৈধ মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, একটি স্যামসাং স্মার্টফোন ও একটি আইটেল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
আহাদের পিতার বাড়ি রাজবাড়ি জেলায়। সে মাদক সম্রাগী মিনি ছোট মেয়ে মালাকে বিয়ে করে গোবিন্দপুর মাঠপাড়ায় বসবাস করে।
এদিকে, আলমডাঙ্গা থানার মামলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি শান্ত মিয়াকে (২৭) গ্রেফতার করেছে। তিনি কামালপুর বধ্যভূমি রোড এলাকার মো. মন্টু মিয়া ছেলে। গত ২৪ অক্টোবর রাত কামালপুরে তাঁর নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। পরে ২৫ অক্টোবর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান মাদক কারবারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থানেরই প্রতিফলন। মাদকদ্রব্যের বিস্তার রোধে শুধু খুচরা বিক্রেতা নয়, মাদকের সরবরাহ ও পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৫৩ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৫৭ মিনিট আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
২ ঘন্টা আগে