লগইন
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

মেহেরপুরের বারাদী বাজারে এক আড্ডায় কথা-কাটাকাটির জের ধরে খেলনা পিস্তল দেখিয়ে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দুই যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। পরবর্তীতে পুলিশের তল্লাশিতে তাদের মোবাইল ফোনে অনলাইন জুয়া পরিচালনার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। এই তথ্যের ভিত্তিতে পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।

তাদের কাছ থেকে দুটি আইফোনসহ মোট পাঁচটি ইলেকট্রনিক ডিভাইস এবং একটি মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড জব্দ করা হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামের মো. আবু সাইদের পুত্র সাব্বির আহমেদ (২২) এবং পিরোজপুর গ্রামের মো. মোস্তফা কামালের পুত্র মো. মাফুজুর রহমান ওরফে শিপন (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার (২৫ অক্টোবর) রাত ৯টার দিকে বারাদী বাজারে দুই যুবকের আড্ডায় কথা-কাটাকাটির এক পর্যায়ে তারা একটি খেলনা পিস্তল বের করে প্রতিপক্ষকে ভয় দেখানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি উত্তপ্ত হলে স্থানীয় জনতা তাদের ঘিরে ধরে এবং বারাদী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খেলনা পিস্তলটি উদ্ধার করে এবং যাচাইয়ের পর নিশ্চিত হয় যে এটি আসল অস্ত্র নয়।

খবর পেয়ে মেহেরপুর সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। বারাদী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মেহেরপুর-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত জান্নাত এন্টারপ্রাইজের সামনে থেকে ওই দুই যুবকের মোবাইল ফোন তল্লাশি করে পুলিশ অনলাইন জুয়া কার্যক্রমে তাদের সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট প্রমাণ পায়।

ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চারটি স্মার্টফোন এবং একটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে রয়েছে দুটি আইফোন ১৭ প্রো ম্যাক্স, একটি সাদা রঙের অপো এ১৫এস এবং একটি গ্লোয়িং গ্রিন রঙের অপো এ৫৭। এর পাশাপাশি, ডাচ-বাংলা ব্যাংকের একটি মাল্টি-কারেন্সি ভিসা ডেবিট কার্ডও জব্দ করা হয়। জব্দকৃত পাঁচটি স্মার্টফোনের ফরেনসিক পরীক্ষায় অনলাইন জুয়ার সাইট পরিচালনার সাথে তাদের সরাসরি সম্পৃক্ততা নিশ্চিত করে গোয়েন্দা পুলিশ।

পুলিশের দেওয়া তথ্যে জানা যায়, জব্দকৃত রুপালি ও কমলা রঙের আইফোন ১৭ প্রো ম্যাক্সের প্রতিটির আনুমানিক মূল্য দুই লাখ টাকা। সাদা রঙের অপো এ১৫এস-এর মূল্য প্রায় ১৩ হাজার টাকা এবং গ্লোয়িং গ্রিন রঙের অপো এ৫৭-এর মূল্য প্রায় ১৭ হাজার টাকা। সব মিলিয়ে, এই ডিভাইসগুলোর আনুমানিক মোট মূল্য প্রায় চার লাখ ত্রিশ হাজার টাকা।

সোমবার বিকেলে এ ঘটনায় মেহেরপুর সদর থানায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয় এবং পরে তাদের আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার সানা জানান, খেলনা পিস্তল দিয়ে ভয় দেখানোর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে দুই যুবকের মোবাইল ফোন পরীক্ষা করে অনলাইন জুয়ার সাইট পরিচালনার সুস্পষ্ট তথ্য-প্রমাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, "জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে। অনলাইন জুয়ার এই কার্যক্রমের সাথে তাদের পাশাপাশি অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।"

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩৮ মিনিট আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

৪২ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

৫১ মিনিট আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

১ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

১ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

২ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৪ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৭ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় সার মজুত ও বিক্রি যাচাইয়ে ব্যস্ত দিন কাটালেন যুগ্ম সচিব

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।