সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
চুয়াডাঙ্গার দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদিলুর রহমান আদিল (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার জয়রামপুর স্কুল বটতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আদিলুর রহমান জয়রামপুর বাড়ুইপাড়ার মৃত আনোয়ার হোসেনের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি স্থানীয় হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বিষয়টি নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আদিলুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
৪১ মিনিট আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
৪৫ মিনিট আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন
৪ ঘন্টা আগে