আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
আলমডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার এজাহারনামীয় পলাতক আসামি লিজাকে গ্রেফতার করেছে। পৃথক অভিযানে ১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ফরহাদ হোসেন নামেক এক যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) রাতে আলমডাঙ্গা থানার এসআই শাহরিয়ার হোসেন রুবেলের নেতৃত্বে স্টেশনপাড়ার স্টেশনের গুদামঘরের সামনে থেকে লিজা (৩৩) নামের এক নারীকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তিনি স্টেশনপাড়ার রুবেলের স্ত্রী। তার বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক আসামি ছিলেন।
অন্যদিকে, একই দিন রাতে বড় গাংনী বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামানের নেতৃত্বে বড় গাংনী ইউনিয়নের উত্তর নিমতলী গ্রামের মুকুলের চায়ের দোকানের সামনে থেকে ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে গ্রেফতার করে। তিনি উত্তর নিমতলী গ্রামের মৃত সামছুল হোসেনের ছেলে। এ সময় তার হেফাজত থেকে এক পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। ফরহাদ হোসেনকে সামারি ট্রায়ালে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে প্রেরন করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতার দুজনকেই সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
১ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার
২ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন
৫ ঘন্টা আগে