লগইন
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ অক্টোবর, ২০২৬ | ১০:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের ক্রীড়াচর্চায় উৎসাহিত করা এবং দেশের ফুটবলে নতুন মেধা খুঁজে বের করার উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে শুরু হলো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকেলে রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অবস্থিত এবিজি স্পোর্টস সিটিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলের সাবেক তারকা খেলোয়াড় শেখ মোহাম্মদ আসলাম ও কায়সার হামিদ। এছাড়া অন্যদের মধ্যে বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক ও মো. লিয়াকত হোসেন এবং প্রতিষ্ঠানটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোহাম্মদ সোয়েব শফিক উপস্থিত ছিলেন।

আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিনিধিসহ এবিজি স্পোর্টস সিটি ও বসুন্ধরা গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্বের পর প্রথম ম্যাচে মাঠে নামে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি। গ্যালারিতে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উল্লাসে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ফুটবলের বিকাশ ঘটানো, তরুণদের মেধা প্রকাশের সুযোগ সৃষ্টি এবং ক্রীড়াক্ষেত্রে আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

উদ্বোধনী বক্তব্যে এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান বলেন, “আমাদের লক্ষ্য এই আয়োজনকে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়া। এবিজি স্পোর্টস সিটির মাঠ থেকে উঠে আসা ফুটবলাররা একদিন বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবে এবং বিশ্বকাপ জয়ের পথ তৈরি করবে—এমনটাই আমাদের বড় স্বপ্ন।”

প্রাক্তন ফুটবল তারকা কায়সার হামিদ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, “আমার বিশ্বাস, এই প্রতিযোগিতা দেশের ফুটবলের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এখান থেকেই উদীয়মান ফুটবল প্রতিভা বেরিয়ে আসবে।”

একইভাবে সাবেক তারকা শেখ মোহাম্মদ আসলামও এ আয়োজনের প্রশংসা করে বলেন, “এবিজির এই প্রশংসনীয় প্রয়াস দেশের ফুটবলের ইতিহাসে একটি অনন্য ও যুগান্তকারী সংযোজন হয়ে থাকবে।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

৪৭ মিনিট আগে
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বর্ণিল আয়োজনে মাঠে গড়ালো ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’

আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার

অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

১ ঘন্টা আগে
অটিজম ও বিশেষ শিশুদের কল্যাণে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত ইয়াশা সোবহান

মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

২ ঘন্টা আগে
মেহেরপুরে খেলনা পিস্তল দেখিয়ে হুমকি, অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ২ যুবক

দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

২ ঘন্টা আগে
দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা আদিল গ্রেফতার

শোকের ছায়া

৩ ঘন্টা আগে
শোকের ছায়া

মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মোবারকগঞ্জ সুগার মিলে ফলন বাড়াতে আখচাষিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

৫ ঘন্টা আগে
এসএসসির টেস্ট পরীক্ষা স্থগিত, তদন্ত কমিটি গঠন

প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

৮ ঘন্টা আগে
প্রাচীন ঐতিহ্য ও আধুনিক প্রকৌশলবিদ্যার এক অতুলনীয় নিদর্শন

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।