লগইন
মেহেরপুরে সাংবাদিককে ফোন করে ‘পিঠের ছাল তুলে নেওয়া’র হুমকি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ০৫:০০ সকাল ১৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে সাংবাদিককে ফোন করে ‘পিঠের ছাল তুলে নেওয়া’র হুমকি

মেহেরপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় দৈনিক ‘মেহেরপুর প্রতিদিন’-এর ব্যবস্থাপনা সম্পাদক মাহাবুব চান্দুকে মুঠোফোনে প্রাণনাশের সংকেত ও ‘পিঠের ছাল তুলে নেওয়ার’ হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। হুমকির অভিযুক্ত ব্যক্তি রাকিবুল হাসান রিপন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই এবং আহাম্মদ আলী কলেজের প্রভাষক।

রোববার (১১ অক্টোবর) দুপুরে সাংবাদিক মাহাবুব চান্দুর মোবাইল নম্বরে কল করে অকথ্য গালিগালাজ ও এ হুমকি দেওয়া হয় বলে জানা গেছে।

ভুক্তভোগী সাংবাদিক মাহাবুব চান্দু জানান, গত শনিবার দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় “মেহেরপুরে সার ডিলার নিয়োগে দলীয়করণ ও স্বজনপ্রীতির অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের সূত্র ধরেই রাকিবুল হাসান রিপন তাকে ফোন করে ক্ষিপ্ত হন।

মাহাবুব চান্দু বলেন, “রিপন আমাকে ফোন করে সার ডিলার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির সংবাদ প্রকাশের বিষয়টি তুলে ধরে গালাগাল করেন। একপর্যায়ে তিনি বলেন, ‘তোর পিঠের ছাল তুলে নেব, তুই কোথায় আছিস বল।’ পরিস্থিতি বেগতিক দেখে আমি কল কেটে দিই।”

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে প্রভাষক রাকিবুল হাসান রিপন জানান, সংবাদে স্বজনপ্রীতির কথা লেখা হয়েছে বলেই তিনি তার জবাব চেয়েছেন। তিনি আরও বলেন, “আমরা এখন সরকারে আছি, বিএনপি নেতাদের সামান্য সুবিধা পাওয়া স্বাভাবিক। এর ব্যাখ্যা দিতে না পারলে তাকে মেহেরপুরে সাংবাদিকতা করতে দেওয়া হবে না। তার পত্রিকা প্রতিষ্ঠানও রাখতে দেওয়া হবে না।”

সাংবাদিককে হুমকির এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন জেলা প্রেসক্লাবের সাংবাদিকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা। ঘটনাটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তারা।

মেহেরপুর জেলা প্রেসক্লাবের সভাপতি তোযাম্মেল আযম বলেন, “সাংবাদিকদের ওপর এমন হুমকির ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে।”

এ বিষয়ে মেহেরপুর জেলা পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (বিপিএম) জানান, লিখিত জিডি অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৩৭ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৫৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৫৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।