লগইন
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন, অপরাধ দমনে নানা দিকনির্দেশনা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ অক্টোবর, ২০২৬ | ১২:০০ দুপুর ১১০ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সম্পন্ন, অপরাধ দমনে নানা দিকনির্দেশনা

মেহেরপুরে জেলা প্রশাসনের সার্বিক উদ্যোগে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও মতামত প্রকাশ করেন পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. এ কে এম নজরুল কবীর, জেলা কমান্ড্যান্ট আলামিন হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব এবং গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহাঃ আবদুল্লাহ আল আমিন, গাংনী র‍্যাব ক্যাম্পের তৌহিদুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক আব্দুস সাত্তার, পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইদুর রাজ্জাক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শামসুল আলম সোনা, জেলা কারাগারের সুপার আমান উল্লাহ, মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল হাসানসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও কমিটির অন্যান্য সদস্যরা।

সভায় মেহেরপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অনলাইন জুয়ার বিস্তার রোধ, মাদকের অপব্যবহার ও কেনাবেচা নিয়ন্ত্রণসহ নানা সামাজিক অপরাধ প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের বিষয়ে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

৩৭ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৫৬ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৫৭ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।