লগইন
মেহেরপুর ও চুয়াডাঙ্গার ২৪টি পূজামণ্ডপে বিজিবির ১২ প্লাটুন মোতায়েন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬ | ১২:০০ দুপুর ১১৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর ও চুয়াডাঙ্গার ২৪টি পূজামণ্ডপে বিজিবির ১২ প্লাটুন মোতায়েন

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মেহেরপুর ও চুয়াডাঙ্গার সীমান্তঘেঁষা ২৪টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার করা হয়েছে। এসব মণ্ডপের সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১২টি প্লাটুন মোতায়েন করা হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নিরাপদ রাখতে ১৬ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত বিজিবি সদস্যরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং সমন্বিত সুরক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবেন।

বিজিবির নিরাপত্তা চাদরে ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ২টি এবং সীমান্ত এলাকা থেকে আট কিলোমিটারের ভেতরের ২২টি পূজামণ্ডপকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিজিবি সদর দপ্তরের সার্বিক নির্দেশনায় এ নিরাপত্তা ছক বাস্তবায়ন করা হচ্ছে।

সীমান্ত রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় প্রশাসন, পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং পূজা উদযাপন পরিষদের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় রেখে নিরাপত্তা ব্যবস্থা পরিচালনা করা হচ্ছে। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলাসহ অপতথ্য, গুজব ও সাম্প্রদায়িক উসকানি রুখতে বিজিবি বিশেষ সতর্ক অবস্থানে থাকবে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। দুর্গোৎসব নির্বিঘ্ন ও আনন্দময় করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে সর্বস্তরের জনগণ ও গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সাধারণ মানুষকে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান এবং সন্দেহজনক কিছু চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানান। বিজিবির পক্ষ থেকে দুর্গাপূজা উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানানো হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

২০ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৯ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।