লগইন
মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাহীনতায় এমপি উর্মীর অসন্তোষ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ১১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুর ২৫০ শয্যা হাসপাতালের অব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতাহীনতায় এমপি উর্মীর অসন্তোষ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ, ওষুধ ও জনবল সংকট এবং রোগীদের নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার উর্মী। হাসপাতালের এসব বিদ্যমান সংকট ও দুর্ভোগের কথা স্বাস্থ্য মন্ত্রণালয়ে তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

রোববার বিকেল ৪টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ ও বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের সময় এসব কথা জানান এমপি উর্মী।

হাসপাতাল পরিদর্শনকালে সংসদ সদস্য উর্মী বলেন, বিভিন্ন পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রায়শই এই হাসপাতালের দুরবস্থার খবর প্রকাশিত হয়। গত মাসে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত সভায় সিভিল সার্জনও জানিয়েছিলেন যে হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসকের অভাব রয়েছে। বিশেষ করে সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য প্রয়োজনীয় অ্যানেসথেসিওলজিস্ট ও পর্যাপ্ত পরিচ্ছন্নতাকর্মীর চরম ঘাটতি রয়েছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, "আজ সরেজমিনে এসে দেখলাম জনবল সংকটের পাশাপাশি পরিচ্ছন্নতার অবস্থা খুবই আশঙ্কাজনক। চিকিৎসা নিতে এসে রোগীরা কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, বাধ্য হয়ে এমন অস্বাস্থ্যকর পরিবেশে অবস্থান করছেন। এমনকি রোগীদের খাবার সরবরাহ নিয়ে ওঠা অনিয়মের সংবাদগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা প্রয়োজন।"

হাসপাতালের বর্তমান পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, প্রাঙ্গণে ডাব ও বাদামের খোসা ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে এবং বারান্দায় পানি জমে আছে। যেখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা সবচেয়ে জরুরি, সেখানে হাসপাতালের ভেতরেই মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি হওয়া চরম উদ্বেগের বিষয়। এভাবে চলতে থাকলে মেহেরপুরে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, জেলা প্রশাসকের উন্নয়ন সমন্বয় সভায় মেহেরপুরে ডেঙ্গু ছড়িয়ে পড়ার তথ্য উঠে এসেছে। এ অবস্থায় সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এডিস মশার বিস্তার রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিকল্প নেই। সীমিত জনবল দিয়ে হলেও হাসপাতালের রোগীদের সেবার মান উন্নত করা, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং খাদ্যের সঠিক মান নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাসিম আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহিদুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

১৯ মিনিট আগে
হাটবাজারে টোলের নামে অতিরিক্ত আদায় বন্ধে আলমডাঙ্গায় ইউএনও'র প্রশংসনীয় উদ্যোগ

প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

৩৮ মিনিট আগে
প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক আইডি ও পেজ চিহ্নিত করেছে বাংলাফ্যাক্ট

দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

৩৯ মিনিট আগে
দাগনভূঞায় অস্ত্রের মুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ২৩ ভরি স্বর্ণ ও নগদ অর্থ লুট

আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

৪৯ মিনিট আগে
আলমডাঙ্গায় অবৈধ সার উদ্ধা‌রে বি‌ভিন্ন গোডাউনে পুলিশের অভিযান অব্যাহত : দুই গোডাউন থেকে জব্দ ১ হাজার ৪০৮ বস্তা অ‌বৈধ সার

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

১ ঘন্টা আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

১ ঘন্টা আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

৩ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৪ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৪ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৫ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।