লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সহ-বার্তা সম্পাদক আপডেট: ২২ জানুয়ারী, ২০২৬ | ০৩:১৩ দুপুর ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

জাতীয় নির্বাচন মা-বাবার দোয়া ও কবর জিয়ারতের মধ্যদিয়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলের নির্বাচনী প্রচারণা শুরু

চুয়াডাঙ্গা-১ আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল তার নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন এক অনন্য রীতিতে। প্রথমে ফজরের নামাজ, এরপর বাবা-মায়ের কাছে দোয়া, তারপর গ্রাম্য কবরস্থান ও শহীদদের কবর জিয়ারত করেন।


বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে আলমডাঙ্গা শহরের হ্যামলেট ক্যাফেতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন তিনি। এর আগে তিনি ফজরের নামাজ আদায় শেষে পিতা-মাতার কাছে দোয়া নেন। এরপর গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ (১৯৮২) শিবির নেতা ডাউকি গ্রামের আইয়ুব আলীর কবর জিয়ারত করেন। এ সময় শহীদ আইয়ুব আলীর অসুস্থ মায়ের খোঁজখবর নেন এবং তার সঙ্গে সাক্ষাৎ করেন।


কবর জিয়ারতের পর তিনি ডাউকি, বিনোদপুর, বাদেমাজু, ছত্রপাড়া, হাউসপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। আলমডাঙ্গা কাঁচাবাজারের আড়ত ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে তাদের নিকট দোয়া কামনা করেন এবং দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।


পরবর্তীতে তিনি আলমডাঙ্গা দারুস সালাম ঈদগাহ ময়দানে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরেক শহীদ (১৯৯৫) মোস্তাফিজুর রহমানের কবরসহ দারুস সালাম কবরস্থানের সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচন পরিচালক শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা জামায়াতের আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও সাবেক নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, পৌর সেক্রেটারি মুসলিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


মতবিনিময়কালে অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তার নির্বাচনী ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, “এ নির্বাচনে মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা হবেÍশিক্ষা, স্বাস্থ্য, সড়ক, পানি-বিদ্যুৎসহ মৌলিক সুবিধা নিশ্চিত করা হবে।”


সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, ভোটের সময় শুধু কথা নয়, কাজের প্রতিশ্রুতি দেওয়া হবে এবং নির্বাচিত হলে তা বাস্তবায়নের চেষ্টা হবে। সাধারণ মানুষ যেন নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন যাপন করতে পারে এটাই আমার মূল লক্ষ্য।


প্রচারনার শুরুতেই ধর্মীয় আনুষ্ঠানিকতা ও কবর জিয়ারতের মধ্য দিয়ে যে বার্তা তিনি দিয়েছেন, তা তার ভোটারদের কাছে নেতৃত্বের দায়িত্ববোধ ও মানবিকতা হিসেবে প্রতিফলিত হচ্ছে এটাই তাদের প্রচারণার মূল প্রতিপাদ্য।


সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১০ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৪ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৫ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।