লগইন
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ০৭:০১ বিকাল ৬৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নড়াইলের কালিয়া উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক সোহেল মোল্যা ও কৃষক দল নেতা শাহিন হত্যার প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)। একই সঙ্গে সারাদেশে সংঘটিত সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাটের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। বৈরি আবহাওয়া উপেক্ষা করেই জেলা ও বিভিন্ন উপজেলার বিপুলসংখ্যক নেতাকর্মী এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা জাসাসের আহ্বায়ক এম এ কবীর এবং পরিচালনা করেন সদস্য সচিব কামরুজ্জামান লিটন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাসাস নেতা জাহিদ হাসান, মোল্লা রাজা, সেলিম, সাইদুজ্জামান সাঈদ, মীর আলমগীর হোসেন, রিপন, মাহবুব, জাহিদ হোসেন ও শিল্পী মিন্টুসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, নড়াইলে জাসাস নেতা সোহেল মোল্লাকে প্রকাশ্যে বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে। এটি কোনো আকস্মিক ঘটনা নয়, বরং রাজনৈতিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড। একজন সংস্কৃতিমনস্ক রাজনৈতিক কর্মীকে হত্যা করার মাধ্যমে মুক্তচিন্তা ও গণতন্ত্রের ওপর আঘাত করা হয়েছে।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে দেশব্যাপী আরও কঠোর আন্দোলন কর্মসূচি পালন করতে বাধ্য হবে জাসাস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

৪৭ মিনিট আগে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

১ ঘন্টা আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

২ ঘন্টা আগে
দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

২ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

৩ ঘন্টা আগে
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

৩ ঘন্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

৪ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের

৭ ঘন্টা আগে
সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।