লগইন
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২৬ | ১১:০১ রাত ৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

বাংলাদেশে প্রথমবারের মতো আয়োজিত ‘ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড-এশিয়া কাপ ২০২৬’-এর দ্বিতীয় আসরের শিরোপা জয় করেছে পাকিস্তান। বৃষ্টির কারণে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহুপ্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় বাইলজ অনুযায়ী লিগ পর্বে শীর্ষে থাকা পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। এতে রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে ভারত। বসুন্ধরা এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ১৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চার দেশের অংশগ্রহণে এই ক্রিকেট যজ্ঞ অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল থেকেই বৈরী আবহাওয়ার কারণে খেলা শুরু করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচ কাট-অফ টাইমেও না গড়ালে পরিত্যক্ত ঘোষিত হয়। লিগ পর্বে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছিল পাকিস্তান। অন্যদিকে তিন খেলায় দুটি জয় ও এক পরাজয়ে ৪ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থান নিয়ে ফাইনালে উঠে এসেছিল ভারত। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ২ পয়েন্ট নিয়ে তৃতীয় এবং কোনো জয় না পেয়ে তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে শ্রীলঙ্কা।

এর আগে ১৭ নভেম্বর লিগ পর্বের রুদ্ধশ্বাস খেলায় শেষ বলে ভারতকে ১ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ভারতের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ দুই বলে জয়ের জন্য দরকার ছিল ৭ রান। পাকিস্তানের অলরাউন্ডার নিয়ামতউল্লাহ শেষ দুই বলে ছক্কা ও চার মেরে দলকে অবিশ্বাস্য জয় উপহার দেন।

ক্রিকেটের মূল উত্তেজনার পাশাপাশি আনভীর ক্রিকেট স্টেডিয়ামের চমৎকার অবকাঠামো, মানসম্মত উইকেট এবং পানি নিষ্কাশন ব্যবস্থা বিদেশিদের কুড়িয়েছে প্রশংসা। ভারতের অলরাউন্ডার সঞ্জয় কুমার সাহা ভেন্যুটির আধুনিকতার প্রশংসা করে বলেন, স্বল্প সময়ে চমৎকার ক্রিকেট সুবিধা গড়ে তোলা হয়েছে। পিচ ও আউটফিল্ড ছিল চমৎকার। পাশাপাশি বৃষ্টির পর দ্রুত মাঠ খেলার উপযোগী করে তোলা তাদের আধুনিক ব্যবস্থার প্রমাণ দেয়।

একইভাবে টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও সুযোগ-সুবিধা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক দিমুতু পেরেরা ও দলের কোচ নিলাংকা কান্ডিগাম। তারা জানান, তরুণ দল নিয়ে এসে এত চমৎকার ক্রিকেট পরিবেশ ও আতিথেয়তা পাওয়া তাদের জন্য বিশেষ অভিজ্ঞতার সূচনা করেছে। স্বাগতিক বাংলাদেশ দলের খেলোয়াড় আবিদ হাসানও আনভীর স্টেডিয়ামকে ব্যাটিং সহায়ক ও দেশের অন্যতম সেরা আন্তর্জাতিক মানসম্পন্ন মাঠ হিসেবে উল্লেখ করেছেন।

এদিকে ব্লাইন্ড এশিয়া কাপের ফাইনাল ও পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে একটি নতুন স্পোর্টিং ইভেন্টের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ১ ডিসেম্বর থেকে সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ‘এবিজি মিডিয়া কাপ’ ফুটবল টুর্নামেন্ট। এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান জানান, ৪০টিরও বেশি গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে এই টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব সেভেন-এ-সাইড ফুটসাল মাঠে অনুষ্ঠিত হলেও নকআউট পর্ব থেকে ম্যাচগুলো বড় মাঠে এবং সেমিফাইনাল ও ফাইনাল কিংস অ্যারেনায় আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ। বিজয়ী পাকিস্তানের হাতে ট্রফি তুলে দেন রংপুর রাইডার্সের পরিচালক শেহ্জাদ আকবর সোবহান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর এপিএস মোহাম্মদ ইব্রাহিম খলিল, ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের জয়েন্ট সেক্রেটারি রজনীশ হেনরি এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের ডিরেক্টর ইন্টারন্যাশনাল মইন ইকবাল।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

৪৭ মিনিট আগে
স্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ

ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

১ ঘন্টা আগে
ঋতু পরিবর্তনের আমেজে স্বস্তি ও দুর্ভোগের মিশ্র অনুভূতি

দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

২ ঘন্টা আগে
দুটি বিস্ফোরিত, জিডি করেছে পুলিশ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

২ ঘন্টা আগে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান

সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

৩ ঘন্টা আগে
সম্পত্তি নিয়ে সন্তানদের ১৩ ঘণ্টার বিরোধ

বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

৩ ঘন্টা আগে
বৃষ্টির বাগড়ায় বাতিল ফাইনাল, পয়েন্ট এগিয়ে থেকে ব্লাইন্ড এশিয়া কাপে চ্যাম্পিয়ন পাকিস্তান

কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

৪ ঘন্টা আগে
কুষ্টিয়া পৌর নির্বাচনে এনসিপির মেয়র পদে মনোনয়ন পেলেন সুলতান মারুফ তালহা

কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

৪ ঘন্টা আগে
কুষ্টিয়ায় ভাঙারির দোকানে বস্তা নামাতেই বিকট বিস্ফোরণ, আহত ২

ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

৭ ঘন্টা আগে
ঝিনাইদহে নড়াইলের জাসাস নেতা সোহেল মোল্লা হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের

৭ ঘন্টা আগে
সন্ত্রাস ও গুম-খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিহত করার ডাক তারেক রহমানের

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।