লগইন
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ০৯:০১ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

খেলাধুলা
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ক্রিকেট বিশ্বে ভারত-পাকিস্তানের লড়াই মানেই চরম উত্তেজনা ও দর্শকদের বাড়তি আগ্রহ। এবারের এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড ২০২৬-এর আসরে ঢাকার আনভীর ক্রিকেট স্টেডিয়ামেও সেই বহুল আকাঙ্ক্ষিত দ্বৈরথের আবহ তৈরি হয়েছিল। এই বিশেষ ম্যাচটি উপভোগ করতে মাঠে হাজির ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। শুধু দর্শক হিসেবেই নন, তিনি মাঠে নেমে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে ব্যাট ও বল হাতেও সময় কাটান, যা খেলোয়াড়দের জন্য ছিল এক অনন্য অনুপ্রেরণা।

মঙ্গলবার এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ভারত-পাকিস্তান ম্যাচের সাক্ষী হন ভারতীয় হাইকমিশনার। এ সময় তিনি দুই দলের খেলোয়াড়দের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন এবং খেলার বিভিন্ন মুহূর্তে তাদের উৎসাহ দেন।

খেলার বিরতিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীনেশ ত্রিবেদী দৃষ্টিহীন ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও দূরদৃষ্টির ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “দৃষ্টিশক্তির সীমাবদ্ধতা থাকলেও ব্লাইন্ড ক্রিকেটারদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ দেখার সক্ষমতা সত্যিই অনুপ্রেরণাদায়ক।”

তিনি আরও যোগ করেন, “ওরা হয়তো চোখে দেখতে পায় না, কিংবা কম দেখতে পায়। কিন্তু ওদের ভিশন আছে। ভিশন আর চোখে দেখা এক জিনিস নয়। আমরা অনেক সময় চোখে দেখেও ভিশন বা দূরদৃষ্টি দিয়ে কিছু বুঝতে পারি না। ভিশন মানে ফোরসাইট; সামনে কী আছে, তা উপলব্ধি করার ক্ষমতা।”

দৃষ্টিহীন ক্রিকেটারদের সাহস ও মানসিক শক্তির প্রশংসা করে হাইকমিশনার বলেন, “তাদের মধ্যে যে সাহস রয়েছে, তা অনেকের মধ্যেই নেই। তাদের খেলা থেকে শেখার মতো অনেক কিছু রয়েছে।” তিনি জোর দেন, দৃষ্টিশক্তির সীমাবদ্ধতার কারণে তারা অনেক কিছু করতে পারবে না—এমন ধারণা থেকে বেরিয়ে এসে তাদের পূর্ণ উৎসাহ দেওয়া প্রয়োজন। দীনেশ ত্রিবেদী বলেন, “আমাদের উচিত ওদের পূর্ণ উৎসাহ দেওয়া এবং অন্য সবার মতো স্বাভাবিকভাবে আচরণ করা। ওরাও সেটাই চায়; আমরা যেন তাদের সঙ্গে স্বাভাবিক আচরণ করি। সব দলই ভালো খেলছে।”

টুর্নামেন্টে কোনো নির্দিষ্ট দলকে শিরোপার দাবিদার হিসেবে এগিয়ে রাখবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি কোনো একটি দলকে আলাদাভাবে এগিয়ে রাখতে চাননি। তিনি সব দলের জন্যই শুভকামনা জানিয়ে বলেন, সেরা দলই যেন জয়ী হয়।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভারতীয় হাইকমিশনার বলেন, এ ধরনের আয়োজন নিয়মিত অব্যাহত থাকা উচিত। একই সঙ্গে ব্লাইন্ড ক্রিকেটারদের সহায়তায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। দীনেশ ত্রিবেদী উল্লেখ করেন, নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে ব্লাইন্ড ক্রিকেটারদের সীমাবদ্ধতা ও বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া প্রয়োজন। প্রযুক্তির মাধ্যমে তাদের আরও বেশি সহায়তা করার সুযোগ রয়েছে বলেও তিনি জানান।

এদিকে, আনভীর ক্রিকেট স্টেডিয়াম আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের সক্ষমতা যাচাইয়ের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছে। ভারত-পাকিস্তান ম্যাচের এক দিন আগে সোমবার (১৬ নভেম্বর) স্টেডিয়াম পরিদর্শন করে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তিন সদস্যের একটি প্রতিনিধি দল।

২০২৭ সালে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের আগে সম্ভাব্য প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধা যাচাই করতেই ইসিবি প্রতিনিধি দলটি সেখানে গিয়েছিল। পরিদর্শনের সময় ইসিবির প্রতিনিধিরা মাঠ, ড্রেসিংরুম, অনুশীলন সুবিধা, জিমনেশিয়াম ও সুইমিংপুলসহ স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি সম্প্রচার, চিকিৎসা, দর্শক ব্যবস্থাপনা ও নিরাপত্তাসংক্রান্ত সুবিধাও পর্যবেক্ষণ করেন তারা। বিসিবি ও ভেন্যু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, স্টেডিয়ামের সামগ্রিক সুযোগ-সুবিধা দেখে সন্তোষ প্রকাশ করেছেন ইসিবি প্রতিনিধিরা। পরিদর্শন শেষে তারা নিজস্ব বোর্ডে বিস্তারিত প্রতিবেদন জমা দেবেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের সম্ভাব্য ভেন্যু নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এশিয়া কাপ ক্রিকেট ফর ব্লাইন্ড। গত ১৫ নভেম্বর থেকে শুরু হওয়া এই ছয় দিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। টুর্নামেন্টের সব ম্যাচই অনুষ্ঠিত হচ্ছে এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিল এই টুর্নামেন্টের আয়োজক। এর শিরোপা পৃষ্ঠপোষক সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (এসবিজি) এবং মিডিয়া পার্টনার টি স্পোর্টস।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৩ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৩ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।