সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
গাংনীর দুই সীমান্ত থেকে প্রায় সোয়া ১২ লাখ টাকার ভারতীয় মাদক উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ১২ লাখ ২৭ হাজার ৪০০ টাকা।
মঙ্গলবার দুপুরে ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে রংমহল বিওপির আওতাধীন খাসমহল এলাকায় অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ১৬ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৩ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট জব্দ করা হয়। এসব মাদকের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৬ হাজার ৪০০ টাকা।
অন্যদিকে, ধলা বিওপির দায়িত্বপ্রাপ্ত ধলার মাঠে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অন্য এক অভিযানে ৬ কেজি ভারতীয় গাঁজা, ৪৮০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫২০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এর আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২১ হাজার টাকা।
উদ্ধারকৃত মাদকদ্রব্য গাংনী থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।