লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ জানুয়ারী, ২০২৬ | ১০:৫৩ দুপুর ১৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

ঢাকা বিভাগ
দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মায়ের আত্মহত্যা

গাজীপুরের পুবাইল এলাকায় পারিবারিক কলহের জেরে দুই সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক মা। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পুবাইল রেলক্রসিং এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন হাফেজা খাতুন মালা (৩৫), তাঁর বড় মেয়ে তাবাসসুম এবং ছোট ছেলে মারুফ।


হাফেজা খাতুন গাজীপুরের দক্ষিণ নতুন শ্যামবাজার এলাকার মোজাম্মেল হকের মেয়ে। তিনি সন্তানদের নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন।


প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘তিতাস এক্সপ্রেস’ ট্রেনটি পুবাইল রেলক্রসিং অতিক্রম করছিল। এ সময় হাফেজা খাতুন দুই সন্তানের হাত ধরে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। রেলক্রসিংয়ের গেটম্যান বাঁশি বাজিয়ে এবং চিৎকার করে তাঁদের সরে যেতে বললেও ওই নারী কর্ণপাত করেননি। বরং ট্রেনটি একদম কাছে চলে আসলে তিনি দুই সন্তানসহ লাইনের ওপর বসে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুরা শেষ মুহূর্তে মায়ের হাত ছাড়িয়ে সরে যাওয়ার চেষ্টা করলেও মা তাদের জোর করে ধরে রাখেন। মুহূর্তের মধ্যেই চলন্ত ট্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।


স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সকালে হাফেজা খাতুনের সঙ্গে তাঁর শ্বশুরবাড়ির লোকজনের ঝগড়া ও পারিবারিক কলহ হয়। এরপর তিনি দুই সন্তানকে স্কুলে দিয়ে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু স্কুলে না গিয়ে তিনি রেলক্রসিংয়ে গিয়ে এই চরম পথ বেছে নেন।


রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা পারিবারিক কলহের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।