আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গা থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ও চুরি মামলা এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৮ জন গ্রেফতার
আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক পৃথক অভিযানে চালিয়ে মাদক ও চুরি মামলায় ২ জন এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন মোট ৮ জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ও শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে। পরে শুক্রবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আলমডাঙ্গা থানার এসআই আলমগীর কবীর সঙ্গীয় অফিসার ফোর্সের নিয়ে বৃহস্পতিবার দিনগত রাতে আলমডাঙ্গা পৌর এলাকার কোর্টপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় গোবিন্দপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে আসাদকে (২৩) গ্রেফতার করে। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে জানা যায় সে আলমডাঙ্গা থানার একটি চুরি মামলার তদন্তে প্রাপ্ত আসামি।
অন্যদিকে, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ আসাদুজ্জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সের নিয়ে বৃহস্পতিবার বিকেলে বড়গাংনী মোড়ে বকুল মেম্বারের বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান। এ সময় বড়গাংনী পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াকুব মন্ডলের ছেলে ইয়ামীন মন্ডলকে (৩৭) গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁর নিকট থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সামারি ট্রায়ালে মাধ্যমে তাৎক্ষনিক বিচারের জন্য আদালতে সোপর্দ করা হয়েছে।
এ ছাড়া আলমডাঙ্গা থানা ও বিভিন্ন পুলিশ ক্যাম্পের সদস্যরা উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা গ্রেফতারি পরোয়ানা ভূক্ত আসামী ৬ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, মুন্সিগঞ্জ স্টেশনপাড়া গ্রামের আনছার আলীর ছেলে শান্ত (৩৩), পাইকপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে রানা ইসলাম, বেলগাছি গ্রামের সাহেব আলীর ছেলে ওল্টু (৩২), বিনোদপুর গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ্বাসের ছেলে জহুরুল ইসলাম (৩৯), গড়চাপড়া পূর্বপাড়া গ্রামের মৃত নূর ইসলামের ছেলে এনামুল হক (৪৩) এবং গোবিন্দপুর মাঠপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে শাকিল আহম্মেদ (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। তাঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলার আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
দামুড়হুদায় সাড়ে ১৮ কেজি গাঁজাসহ নারী আটক
২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় ১৭ বছর ধরে জমি দখলের অভিযোগ, সংবাদ সম্মেলন করে বিচার দাবি
২ ঘন্টা আগে
সুনামগঞ্জ থেকে হেলিকপ্টারে করে বিয়ে করতে আসলেন চুয়াডাঙ্গায়
৭ ঘন্টা আগে