লগইন
মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ১৩৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মাটি ছাড়িয়ে আকাশে ভাসবে টেসলার নতুন ‘রোডস্টার’ গাড়ি

ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা এক নতুন প্রযুক্তির ‘রোডস্টার’ গাড়ি সামনে এনেছে, যা শুধু সড়ক পথেই তীব্র গতিতে ছুটবে না, বরং বিশেষ প্রযুক্তির সাহায্যে শূন্যে ভাসতেও সক্ষম। ঘণ্টায় ২৩০ মাইলের বেশি সর্বোচ্চ গতির এই গাড়িটি মাত্র এক সেকেন্ডের কম সময়ে শূন্য থেকে ৬০ মাইল গতিতে পৌঁছাতে পারে।

রোডস্টারকে শূন্যে ভাসাতে সাহায্য করবে স্পেসএক্সের আদলে তৈরি ‘কোল্ড-গ্যাস থ্রাস্টার’ প্রযুক্তি। গাড়িটির বিশেষ ‘রকেট’ সংস্করণে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার বসানো থাকবে, যা বৈদ্যুতিক মোটরের সাহায্যে খোলা ও বন্ধ হবে। গাড়ির ফাঁকা স্থানে থাকা ‘কার্বন ফাইবার ওভারর্যাপড প্রেশার ভেসেল’ (সিওপিভি) নামক উচ্চচাপের বাতাসের ট্যাংক বসানো হয়েছে। কোনো জ্বালানি না পুড়িয়েই থ্রাস্টারের মাধ্যমে অতি দ্রুত বাতাস বের করে বিপরীতমুখী বল তৈরি করা হয়, যা গাড়িটিকে মাটি থেকে ওপরে ভাসিয়ে তোলে। গাড়িটির এই সংস্করণে যাত্রী আসনের জায়গায় ৪০০ লিটারসহ মোট ৬০০ লিটার ধারণক্ষমতার বিশেষ ট্যাংক থাকবে।

টেসলার প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে নিজের বাতাসের ট্যাংক পুনরায় পূর্ণ করতে পারবে। এমনকি শূন্যে ভারসাম্য রেখে ডিগবাজিসহ নানা জটিল কৌশল দেখাতেও এটি অত্যন্ত পারদর্শী। সম্প্রতি এক প্রদর্শনীতে দূর থেকে নিয়ন্ত্রিত চালকবিহীন রোডস্টারকে লাফ দেওয়া, শূন্যে ভারসাম্য রক্ষা এবং সারিবদ্ধ কয়েকটি গাড়ির ওপর দিয়ে নিরাপদে নেমে আসতে দেখা গেছে।

তবে থ্রাস্টার ব্যবহার করে রোডস্টার কতটা দীর্ঘ সময় শূন্যে উড়তে পারবে, তা এখনো নিশ্চিত নয়। ফলে শহরের যানজট এড়াতে সাধারণ সড়কে এটি কতটুকু কার্যকর বা নিরাপদ হবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন। আপাতত আমন্ত্রণের ভিত্তিতে সীমিত পরিসরে কেনা যাবে বিশেষ এই স্পেশাল সংস্করণটি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৪ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৪ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।