লগইন
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ১০:০৩ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

মেহেরপুরের গাংনী এবং কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর পৃথক তিনটি সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় মো. লালু (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৭২ হাজার ১৯৯ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। বিজিবি সূত্রে জানা যায়, গত সোমবার বিকেল ৩টা ৩০ মিনিটে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চিলমারী বিওপির আওতাধীন বুড়ির খাল নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোনের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৮৫ হাজার ৪৯৯ টাকা।

একই দিন বিকেল ৫টা ৪০ মিনিটে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মহিষকুন্ডি ঘোনাপাড়া থেকে মো. লালু (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করে বিজিবি। তাঁর কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ১১ হাজার ৭০০ টাকা।

এছাড়াও, মঙ্গলবার রাত ১২টা ৪০ মিনিটের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপির আওতাধীন ধলার মাঠ নামক স্থানে আরেকটি অভিযান পরিচালিত হয়। এই অভিযানে মালিকবিহীন অবস্থায় ১৮ কেজি গাঁজা এবং ৮ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক জব্দমূল্য ৭৫ হাজার টাকা।

৪৭ বিজিবির অধিনায়ক জানিয়েছেন, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও সকল প্রকার চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি জোরদার করার পাশাপাশি অভিযান পরিচালনা করছে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুরক্ষিত সীমান্ত প্রতিষ্ঠা করাই বিজিবির লক্ষ্য এবং এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৩ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৩ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।