আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত, জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার
প্রশাসনের দায়িত্বে কখনো কখনো সময়ের চেয়ে কাজের পরিধিই বড় হয়ে ওঠে। মাত্র ছয় মাসের কর্মকাল। এর মধ্যেই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সামলেছেন আলমডাঙ্গা পৌরসভার প্রশাসকের দায়িত্ব। দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে এবার পদোন্নতি নিয়ে নতুন কর্মস্থলে যাচ্ছেন শাহীনূর আক্তার। তার স্থলাভিষিক্ত হয়ে আলমডাঙ্গায় আসছেন অর্ণব দত্ত। একজনের বিদায়, অন্যজনের আগমন—আলমডাঙ্গা উপজেলা প্রশাসনে তৈরি হয়েছে দায়িত্ব হস্তান্তরের নতুন অধ্যায়। এ যেন " তোমার হল শুরু আমার হল সারা"।
মঙ্গলবার (১৭ নভেম্বর) খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। শাহীনূর আক্তারকে জামালপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অর্ণব দত্তকে আলমডাঙ্গার নতুন ইউএনও হিসেবে পদায়ন করা হয়েছে।
৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা শাহীনূর আক্তার চলতি বছরের ১৭ মে আলমডাঙ্গায় ইউএনও হিসেবে যোগদান করেন। এর আগে তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একই দায়িত্বে ছিলেন। আলমডাঙ্গায় যোগদানের পর থেকেই উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি পৌরসভার প্রশাসকের দায়িত্বও পালন করতে হয় তাকে। ফলে উপজেলা ও পৌর এলাকার প্রশাসনিক কার্যক্রম, নাগরিক সেবা, উন্নয়ন কার্যক্রম এবং স্থানীয় সমস্যা মোকাবিলায় একসঙ্গে দুটি প্রতিষ্ঠানের দায়িত্ব সামলাতে হয়েছে।
কর্মকাল দীর্ঘ না হলেও দায়িত্বের পরিধি ছিল বিস্তৃত। বাজার ব্যবস্থাপনা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সরকারি সেবার মানোন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখেছেন তিনি। পৌরসভার প্রশাসক হিসেবে নাগরিক সেবা ও পৌর কার্যক্রম পরিচালনাতেও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। উপজেলা ও পৌরসভার পৃথক দায়িত্বের মধ্যে সমন্বয় রেখে কাজ করায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।
তার দায়িত্ব পালনের সময় রাজনৈতিক বাস্তবতাও ছিল ভিন্ন মাত্রার। কেন্দ্রীয় সরকার বিএনপির হলেও স্থানীয় সংসদ সদস্য বিরোধী দলের। এমন ভিন্ন ও জটিল রাজনৈতিক সমীকরণের মধ্যে মাঠ প্রশাসনের দায়িত্ব পালন, স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সমন্বয় রক্ষা এবং সরকারি কার্যক্রম এগিয়ে নেওয়া ছিল গুরুত্বপূর্ণ বাস্তবতা। এই প্রেক্ষাপটে শাহীনূর আক্তার প্রশাসনিক দায়িত্ব পালনে পেশাদারিত্ব ও সফল সমন্বয়কের পরিচয় দিয়েছেন বলে স্থানীয় বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
সম্প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের অক্টোবর মাসের মূল্যায়নে খুলনা বিভাগে উপজেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করে আলমডাঙ্গা উপজেলা। সরকারি সেবা প্রদানের ক্ষেত্রে এ অর্জনও তার কর্মকালীন সময়ের উল্লেখযোগ্য সাফল্যের একটি।
অন্যদিকে, আলমডাঙ্গার নতুন ইউএনও হিসেবে আসছেন ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা অর্ণব দত্ত। তিনি এর আগে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে আলমডাঙ্গার উপজেলা প্রশাসনের দায়িত্ব গ্রহণ করবেন তিনি। একই সঙ্গে উপজেলা পরিষদ ও পৌরসভার প্রশাসনিক কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষার দায়িত্বও তার সামনে থাকবে।
শাহীনূর আক্তারের পদোন্নতি যেমন তার প্রশাসনিক কর্মজীবনে নতুন দায়িত্বের দুয়ার খুলছে, তেমনি অর্ণব দত্তের আগমন আলমডাঙ্গা উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা করছে। বিদায়ী কর্মকর্তার রেখে যাওয়া কাজের ধারাবাহিকতা রক্ষা এবং উপজেলা ও পৌরবাসীর প্রত্যাশা পূরণ করাই এখন নতুন ইউএনওর সামনে বড় দায়িত্ব।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার
১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাজল মিয়া গ্রেফতার
১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গায় সরকারি ঘর দখল ও অবৈধ ক্রয়ে ১৫ দিনের কারাদণ্ড
২২ ঘন্টা আগে