লগইন
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬ | ১০:০২ রাত ৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মেহেরপুর
মেহেরপুরে সার সংকট | বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মেহেরপুরে সারের কোনো সংকট নেই, যা আছে তা মূলত ব্যবস্থাপনার ত্রুটি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১১টায় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালার ওপর আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন দাবি করেছেন মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।

তিনি জোর দিয়ে বলেন, সরকারের বরাদ্দ সংক্রান্ত পরিসংখ্যান পর্যালোচনা করলেই স্পষ্ট বোঝা যায় মেহেরপুরে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। জাভেদ মাসুদ মিল্টন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের উদ্ধৃতি দিয়ে জানান, সাধারণ সম্পাদক কামরুল হাসানকে জানানো হয়েছে যে ১০ দিন আগে চাহিদা জানালে সে অনুযায়ী সার সরবরাহ করা হবে। এমন আশ্বাসের পরও যদি সারের সংকট দেখা যায়, তবে এর জন্য ডিলার নাকি রাজনৈতিক নেতারা দায়ী, সেই প্রশ্ন তুলে তিনি ডিলারদের সংকট চিহ্নিত করে ব্যবসা পরিচালনার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই সরকার জনগণকে প্রতিশ্রুতি দিয়েই ক্ষমতায় এসেছে এবং সেসব প্রতিশ্রুতি বাস্তবায়নের দায়িত্ব সবার।

সার ব্যবসায়ীদের উদ্দেশে মিল্টন বলেন, তিনি শুনেছেন ব্যবসায়িক ক্ষেত্রে বিভিন্ন পক্ষকে 'ভাগ' দিতে হয় – এক ভাগ এনসিপি, এক ভাগ জামায়াত এবং এক ভাগ বিএনপি নেতারা নিয়ে থাকেন। তিনি ডিলারদের এসব অনৈতিক 'ভাগ' দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান এবং যেকোনো প্রয়োজনে তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে বলেন।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি হাফিজুর রহমান হাফির সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান এবং মেহেরপুর জেলা সার ও বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান কেনেডি।

অ্যাডভোকেট কামরুল হাসান তার বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সরকারের আমলে ৪০ হাজার মেট্রিক টন সার বরাদ্দ হলেও ১,২০০ টাকার সারের বস্তা ৩ হাজার টাকায় বিক্রি করে কৃষকদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করা হতো। তিনি সরকারের সার উন্মুক্তভাবে বিক্রি না করার কারণ ব্যাখ্যা করে বলেন, এটি কৃষকদের বাঁচানোর এবং একটি নির্ধারিত মূল্যে সার নিশ্চিত করারই একটি ব্যবস্থা।

সাইদুল হাসান খান কেনেডি জানান, কৃষি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রত্যেক ডিলারকে মাসের ৭ তারিখের মধ্যে সার উত্তোলন করতে হয়। তবে, মেহেরপুর সদর ও গাংনী উপজেলায় সারের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও অনেক ডিলার এখনো সার উত্তোলন করেননি। তিনি উল্লেখ করেন, সেপ্টেম্বর মাসে মেহেরপুরে ৩,৩০০ মেট্রিক টন (ডিএসপি, ডিএফপি ও এমওপি), অক্টোবরে ৪,২০০ মেট্রিক টন এবং নভেম্বরে ইউরিয়া ছাড়া ৪,৫০০ মেট্রিক টন সার বরাদ্দ ছিল। ডিসেম্বর মাসের জন্য ৬,০০০ মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। বর্তমানে মেহেরপুর সদর উপজেলায় ইউরিয়া ও এমওপির পর্যাপ্ত মজুদ থাকলেও অন্যান্য সারের চাহিদা রয়েছে। চলতি মাসে প্রত্যেক ডিলারকে অতিরিক্ত প্রায় ৯০০ বস্তা সার (৩০০ বস্তা ডিএসপি, ৪০০ বস্তা ডিএপি এবং ২০০ বস্তা পটাশ) বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগামী ২১ তারিখের মধ্যে উত্তোলন করতে হবে। কৃষকদের প্রয়োজন থাকা সত্ত্বেও ডিলারদের সার উত্তোলন না করে বসে থাকাকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মশিউর রহমান, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী উপজেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস এবং গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা জাসাসের সদস্য সচিব এ বাকাবিল্লাহ।

সভায় সার ডিলার নিয়োগ ও বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা বাস্তবায়ন, সার ব্যবস্থাপনায় সমন্বয় সাধন এবং কৃষকদের কাছে সুষ্ঠুভাবে সার পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার

সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

১ ঘন্টা আগে
সংসদে পরিকল্পনা প্রতিমন্ত্রী

আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

২ ঘন্টা আগে
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার

কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

২ ঘন্টা আগে
কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার, আটক ১

বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

২ ঘন্টা আগে
বরাদ্দ পর্যাপ্ত, ত্রুটি ব্যবস্থাপনায় দেখছেন জাভেদ মাসুদ মিল্টন

মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

৩ ঘন্টা আগে
মাদারীপুরের কালকিনিতে চাঞ্চল্য

আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

৩ ঘন্টা আগে
আনভীরে ভারত-পাকিস্তান দৃষ্টিহীন ক্রিকেট দ্বৈরথ, মাঠে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

রিজভী

৫ ঘন্টা আগে
রিজভী

জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

৫ ঘন্টা আগে
জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ সফল, বাংলাদেশ বিশ্বের ৩৩তম পারমাণবিক শক্তিধর দেশ

হোসেন-সালমানের রেকর্ড জুটি

৭ ঘন্টা আগে
হোসেন-সালমানের রেকর্ড জুটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।