লগইন
চুয়াডাঙ্গায় পাচারকারী আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ অক্টোবর, ২০২৬ | ১১:০১ দুপুর ৩১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

মহেশপুর সীমান্তে কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার | চুয়াডাঙ্গায় পাচারকারী আটক

ঝিনাইদহের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে প্রায় এক কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে ব্যাটারিচালিত ভ্যানসহ সেলিম হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৭৪.৫১ গ্রাম।

সোমবার (১২ অক্টোবর) মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা স্বর্ণের সিজার মূল্য ১ কোটি ১ লাখ ৪৬ হাজার টাকা। স্বর্ণ, পাচারে ব্যবহৃত ভ্যান ও একটি মাইকের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ১ লাখ ৯৭ হাজার টাকা।

বিজিবি জানায়, গত ১১ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মহেশপুর ব্যাটালিয়নের অধীন গয়েশপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬৭-এমপি থেকে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করেন। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ৪ নম্বর সীমান্ত ইউনিয়নের গয়েশপুর গ্রামের একটি যাত্রীছাউনির সামনে থেকে সেলিম হোসেনকে আটক করা হয়। আটক সেলিম চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ধোপাখালী গ্রামের সদরপাড়ার বারব আলীর ছেলে।

আটকের পর তার ব্যাটারিচালিত ভ্যানের সামনের দিকে লাগানো সাদা রঙের একটি ছোট মাইকের ব্যাটারি রাখার স্থানে লুকিয়ে রাখা চারটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, আটক সেলিম হোসেনকে জব্দকৃত ভ্যান ও মাইকসহ জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা জেলা সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

৩১ মিনিট আগে
কুষ্টিয়ায় এনসিপি এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ

বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

৩১ মিনিট আগে
বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

২ ঘন্টা আগে
বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার তাগিদ জুবাইদা রহমানের

বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

৩ ঘন্টা আগে
বিতর্কের মুখে জেনসেন হুয়াংকে কাজ দেওয়ার ইচ্ছা প্রকাশ ইলন মাস্কের, বললেন ‘সম্মানের বিষয়’

আহত চালকসহ দুজন

৩ ঘন্টা আগে
আহত চালকসহ দুজন

দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

৪ ঘন্টা আগে
দাম কেমন, ১০০ টাকায় কী মিলছে?

ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

৪ ঘন্টা আগে
ফ্ল্যাট বিক্রি কমেছে ৩০-৩৫%

'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

৫ ঘন্টা আগে
'শ্রীলঙ্কার চেয়ে পাকিস্তান শক্তিশালী দল', সেমিফাইনালের আগে সতীর্থদের সতর্ক করলেন জামাল

উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

৫ ঘন্টা আগে
উচ্চ প্রিমিয়ামে কেনাকাটা ও সিন্ডিকেটের পেছনে কারা?

জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

৬ ঘন্টা আগে
জাতীয় ক্যানসার হাসপাতালে রোগীদের উপচে পড়া ভিড়, মেলেনি সেবা পাওয়ার নিশ্চয়তা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।