আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার
সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় পৃথক অভিযানে ৫ মাদকসেবী গ্রেফতার: ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার
আলমডাঙ্গায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে গ্রেফতার করেছে পাইকপাড়া ক্যাম্প পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে উপজেলার কালিদাসপুর রেলগেট ও মনাকষা পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, কালিদাসপুর উত্তরপাড়ার মৃত লুৎফর রহমানের ছেলে শহিদুর রহমান সেন্টু (৫৫), একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত হেলাল উদ্দিনের ছেলে রাসেল আহমেদ (৩৬), একই পাড়ার হাসর আলীর ছেলে মিজা হাবিব (৩২), আসাননগর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাগর আলী (২৭) এবং কালিদাসপুর মাঝেরপাড়ার আবু তাহের আলীর ছেলে মাসুদ পারভেজ পিয়াস (৩৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, কালিদাসপুর রেলগেট ও মনাকষা পার্ক এলাকায় প্রায়ই সংঘবদ্ধভাবে মাদক সেবন করতেন তারা। এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পাইকপাড়া ক্যাম্প পুলিশের এসআই ওয়াহিদুল ইসলাম ও এএসআই মিঠুন সঙ্গীয় ফোর্স নিয়ে পৃথক স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গার নতুন ইউএনও অর্ণব দত্ত : জামালপুরে এডিসি হিসেবে বদলি শাহীনূর আক্তার
২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রুইতনপুর গ্রামের মাদক ব্যবসায়ী কাজল মিয়া গ্রেফতার
১২ ঘন্টা আগে
চাঁদাবাজদের তাণ্ডবে নিরাপত্তাহীনতায় ব্যবসায়ীরা
২০ ঘন্টা আগে